অবশেষে শুরু হচ্ছে "বাংলাদেশ আইডল”। প্রথম সঙ্গীত কেন্দ্রীক রেয়ালিটি শো জনাথন দাওলিং এর “পপ স্টার” যা প্রচারিত হয় নিউজিল্যান্ড এ ১৯৯৯ সালে। যা প্রচুর জনপ্রিয়তা পায়। পরবর্তীতে লাইসেন্স বিক্রয়ের মাধ্যমে এটি প্রচারিত হয় বিভিন্ন দেশে। কিন্তু ২০০০ সালে এটি জার্মানি ব্যতীত সকল জায়গায় জনপ্রিয়তা হারায়। ওই শো হতে অনুপ্রাণিত হয়ে প্রচারিত হয় “পপ আইডল” যা প্রচারিত হয় ইংল্যান্ড –এ ২০০১ সালে। ওই শো আমেরিকা ফ্রাঞ্ছাইজ হিসেবে ক্রয় করে আয়োজন করে “পপ আইডল” যা চলে যায় জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু “পপ স্টার” এর আয়োজক এর সাথে আইনী ঝামেলা বাধায় “ পপ আইডল” এর বদলে এর নাম হয় “আমেরিকান আইডল”।একই পদ্ধতিতে এটি প্রচারিত হয় বিভিন্ন দেশে যা ওই দেশেগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে ভারতে প্রচার হয় “ইন্ডিয়ান আইডল” যা দক্ষিন এশিয়ায় প্রথম অনুষ্ঠিত হয় এবং এটি প্রচারিত হয় সনি টিভি তে। প্রথম মৌসুমটি ব্যাপক জনপ্রিয়তা পায় যা সনি টিভি কে দক্ষিণ এশিয়ার শীর্ষে নিয়ে যায়।
“ইনডিয়ান আইডল” নিয়ে আমাদের দেশে যে উম্মাদনা হয়েহিল তা কাজে লাগিয়ে শুরু করা হয় “ক্লোজ আপ ওয়ান”। প্রথম মৌসুম সৃষ্টি করে ইতিহাস। কিন্তু সময়ের প্রবাহে এটি জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। এখন শুরু হচ্ছে “বাংলাদেশ আইডল”। এই রিয়েলিটি শো যে তরুনদের মধ্যে উম্মাদনা সৃষ্টি করতে চায়, তা এদের থিম সং, বিচারক নির্বাচন দেখলে বোঝা যায়। এখন দেখা যাক এটি “ক্লোজ আপ ওয়ান” এর মত উম্মাদনা সৃষ্টি করতে পারে কিনা।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



