আজ আমি এই ব্লগ লিখছি এক আপুকে নিয়ে। এমন একজন আপু যিনি ছিলেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মধ্যমণি। তিনি সবসময় আমাদের বিভাগ তার গান দিয়ে মাতিয়ে রাখতেন। তিনি বিখ্যাত ছিলেন তার শিষের জন্য। একদিন আমি বিশ্ববিদ্যালয় আসছি, আমি আমার বিভাগ থেকে প্রায় ৫ মিনিট হাটার দুরত্বে ছিলাম। কিন্তু আমি ওখান থেকে শিষের আওয়াজ শুনছিলাম। আমি মনে করছিলাম কাছাকাছি কেউ হয়তো শিষ বাজাচ্ছে, কিন্ত যতই আগাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম এটা চিন্তা করে যে কারন দেখি এটা আর কেউ নয় আমাদের আমাদের সিঁথি আপু। তখন আমি জানতে পারলাম কেন উনি শিষের জন্য বিখ্যাত। কিন্তু উনি শুধু শিষ বাজাতে পারতেন তা নয়। যে ব্যাপারটি আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করতো তা হল তার গান। উনি সবসময় আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন অনুষ্ঠান হলে গান করতেন। আমরা ওনার গান মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। আমি একটা ব্যাপার প্রায় লক্ষ্য করতাম যে, উনি যখন গান করতেন অনেকে ওনার কাছে এসে ওনার গান শুনত। ঠিক যেন হ্যামিলনের বাশিওয়ালার মত। গান শেষে যখন তিনি চোখ খুলে দেখতেন সবাই ওনার পাশে এসে দাঁড়িয়েছে উনি লজ্জা পেয়ে চলে যেতেন। আমাদের এই আপু এখন ক্লোজ আপ ওয়ানের শীর্ষ-৩০ তে চলে এসেছেন। যদিও উনি এখন বিপদে আছেন, কিন্তু আমার বিশ্বাস উনি শীর্ষ-১৬ তে যেতে পারবেন। ওনাকে নিয়ে আমাদের শুভ কামনা রইল।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



