somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একশত টাকায় বাসা ভাড়া দিতে চাইলে যোগাযোগ করুন (আমরা লজ্জিত, আমাদের ক্ষমা করবেন)

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের শিক্ষকদের সাথে রাষ্ট্রের নিশ্চয়ই ঠাট্টার সম্পর্ক নয়। একজন শিক্ষককে বাসা ভাড়া বাবদ একশত টাকা দেয়া হত এখন যা পাঁচশত করা হয়েছে। চিকিৎসা ভাতা একশত পঞ্চাশ টাকা থেকে তিনশত টাকা করা হয়েছে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা অত্যন্ত হাস্যকর।

আমাদের শিক্ষকরা আন্দোলন করেছিলেন। সবচেয়ে নির্বিবাদী মানুসগুলো, যারা নীরবে দেশের সেবা করে যাচ্ছেন, সেই মানুষগুলো একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য আন্দোলন করেছিলেন। আমাদের রাষ্ট্র সেই নির্বিবাদী মানুষগুলোর চোখ পানিতে ভরিয়ে দিল। বুঝিয়ে দিলো এ চোখ শুধু অশ্রু বিসর্জনের জন্য।
শিক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এতটাই এগিয়ে গিয়েছি যে, এইসব দরিদ্র শিক্ষকদের আমাদের চোখে আর মানুষ মনে হচ্ছে না। লক্ষ্য করে থাকবেন যে গল্প উপন্যাসে স্কুল মাস্টারদের পূর্বে সবসময় দরিদ্র বিশেষণ লাগানো হয়। এটাই ঠিক, তাই শিক্ষকরা যখন আন্দোলন করেন, তখন তাদের লাঠিপেটা করে মেরে ফেলতে হয়। সবাই কে তো আর আন্দোলন করা মানায় না।
আমাদের এক শিক্ষক একদিন ক্লাশে আমাদের জিগ্যেস করেছিলেন, আমরা ভবিষ্যতে কি হব। আমরা সবাই তখন লাভজনক পেশাগুলোকেই বেছে নিয়েছিলাম। শিক্ষক হব এমন আত্মঘাতী চিন্তা আমরা কেউ করিনি। স্যার তখন অসহায় ভাবে বলেছিলেন, 'তোমাদের মধ্যে কি একজনও শিক্ষক হবেনা।' তখন একজন পেছন থেকে বলেছিল, 'শিক্ষক হলেও আপনার মত বাংলার শিক্ষক হবনা, প্রাইভেট পড়ান যায় এমন সাবজেক্টে বা নাচ বা গানের শিক্ষক হব।' আসলেই তো গান বা নাচের যেমন রিয়েলিটি শো হচ্ছে, তাতে গানের শিক্ষক বা নাচের শিক্ষক হলে কদর আছে। যারা আমাদের ভাষা শিখেয়ে আমাদের অস্তিত্বকে যিনি পূর্ণ রুপ দিয়েছিলেন, তাদের মত কেন হব আমরা। ভাষা নিয়ে তো কোন রিয়েলিটি শো হয় না।
ত ওখন স্যার যে লজ্জা পেয়েছেলেন, সেটা মাঝে মাঝে মনে হয়। জানিনা তখন কেন আমার মাঝে একটু খারাপ লাগা কাজ করে।
আমাদের শিক্ষকরা কখনই কোন বিষয় নিয়ে প্রশ্ন তুলেন না। হলমার্ক কেলেঙ্কারি কেন হল, পদ্মা সেতু কেন হবেনা, শিবির কেন যুদ্ধাপরাধীর মুক্তির জন্য আন্দোলন করতে পারে, বিশ্বজিৎকে কেন কুপিয়ে মারা হল, বিরোধী দল সংসদ বর্জন করলেও কেন ভাতা নিচ্ছে, সে ব্যাপারে তারা কোনদিন প্রশ্ন করেননি।
হয়তো ছেলেটার অসুখ, কিংবা টাকার অভাবে মেয়েটার বিয়ে দিতে পারছেননা কিংবা শুধুই দুইবেলা ভাত খাবার টাকা নেই এইজন্য হয়তো আন্দোলনে নেমেছিলেন। এটা কি তাঁদের ভুল ছিল?
আমাদের শিক্ষকরা লজ্জিত, উনারা আপনাদের মানুষ করতে পারেননি, সেই সব পুলিশ কিংবা মন্ত্রীদের জন্য উনারা লজ্জিত। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাই তাঁরা যখন দেখেন সমাজে কোন মানুষ পশু হয়ে গেছে, তখন তারা এটাকে তাঁদের ব্যর্থতা মনে করেন।
যারা আমাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যাক্তিদের গায়ে হাত তুলেছেন, তাদের জন্য আমরা করুণা বোধ করি। কারণ তারা মানুষ হতে পারেনি, পশু হয়ে গেছে।
আমাদের শিক্ষকবৃন্দ আমরা লজ্জিত, আপনারা আমাদের ক্ষমা করবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×