somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতুড়ে মুক্তগদ্য...

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*
একদিন সিঁড়ি বেয়ে উঠে যাবো ছাদে। একরাশ রোদের গন্ধ হাতে নিয়ে। চোখে থাকবে বিলম্বিত লয়ের স্বপ্নরাগ। এলোমেলো জীবন পথের মোড়ে মিলে যাবে অনাঘ্রাত সময়। আর তুমি ফিরে যাবে আন্তঃনগর ট্রেনের আঁকাবাঁকা ট্র্যাকে।

**
ক্রিমাটোরিয়ামে লাশের ট্রে'তে ঘন হয়ে জমে থাকে অশউইৎজের শিশুরা। কালো মেঘের সন্ধ্যায় রোদফুলের নৈবেদ্য নিয়ে রাতের তারারা জড়ো হয় আঁধার পোশাকে। বিবস্ত্র চাঁদের রূপসুধায় মাতাল আমরা কিছু যুবক, হেঁটে চলি এ্যসফল্ট নদীর কোল ঘেঁষে।
গন্তব্য? অজানা।

***
বালুঘড়িতে সেকেন্ডের কাঁটা থাকেনা কেনো?
উত্তরটা জানা থাকা সত্ত্বেও বলা উচিত হবেনা, কারণ তাতে সাময়িক মানসিক বৈকল্যের প্রমাণ থাকতে পারে। বৃষ্টি জলের ফোঁটায় রক্তছাপ নিয়ে ছুটে চলা বুলেটগুলো আশ্রয় পায় অপরাধী নিরাপরাধ মানুষের পিঠে কিংবা মাথার পেছনে।

****
দু' টাকা পঞ্চাশ পয়সা না তিন টাকা না পাঁচ টাকা দিয়ে নিয়মিত মৃত্যু কেনার যৌক্তিকতা কতখানি, যেখানে জানা আছে সকল মূল্যমানের মৃত্যুই শেষ বেলায় একই ফল দেয় মানুষের চোখে নাহয় মনে।

*****
সবুজ আকাশ আর বেগুনী সাগরের সঙ্গমে যে শিশুটা জন্ম নেবে তার শরীর রক্তের মতো লাল হবারই কথা ছিলো। কিন্তু আকাশ আর সাগরের ভিতর প্রেম হয় নি। তাই বেদনায় আকাশ নীল, সাথে নীল সাগরও। নদী এদিক থেকে অনেক ভাগ্যবতী, সে তার প্রেমিক হিসেবে মাটিকেই চেয়েছিলো। আর তাদের শিশুরা বাদামী আর সবুজে সাজানো।

******
বিপ্রতীপ পুকুরে মীনচক্ষু ছেলের লাশ ভাসে। ঠোঁট ভরা হাসি নিয়ে দা হাতে ঘুরে বেড়ায় ব্রহ্মদত্যি। রোমশ বুকে ঘর তোলে সোনালী ধানের কৃষক। শেষে গোলাভরা ধান বিক্রি হয় শহরের ঝলমলে আলোজ্বলা দোকানে, আর মফস্বলে।

*******
তিনি বলছিলেন "The way you are looking into this matter, is not the right perspective"। সে মনে মনে বলছিলো "ছড়ি যখন আপনার হাতে..."
নেট ফলাফলঃ- তিনি উঠে আসলেন রুম থেকে, আর সে কিছুটা বিষণ্ণ।

********
লাল রক্ত বয়ে চলেছে বুকে। তুমি ফিরে এসোনা। এখানে এখন আগুনের হাতছানি। একবার পুড়িয়েছি, আর চাইনা পুড়াতে কাদামাটিজল। সেখানে বেড়ে উঠবেনা কোনো বৃক্ষ, ঘর বাধবেনা কোনো কালো পাখি।

*********
নয় সংখ্যাটায় ছন্দের কারুকাজ অনেক। একঘেয়ে ছন্দ আমার ভালো লাগেনা। তবু ভালোবেসে যাই ছন্দগন্ধময় নয় সংখ্যাকে...
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×