অণুগল্প-
পুষ্পাবাদকারী
-আমিনুল ইসলাম মামুন
আবাদের জন্য সুনিপুণ প্রস্তুতি সম্পন্ন হওয়াটা অত্যাবশ্যক। শীতলতা ছাড়া ভালো ফুল ফোটানো খুব একটা সম্ভব হয় না বললেই চলে। তাই আবাদকারীর মাঝে শীতলতা প্রায় অপরিহার্য। বছরে তিনটি, দুটি, একটি আবার কারও কারও ক্ষেত্রে একটিও ফলানো সম্ভব হয় না। কোনো কোনো আবাদকারীর পক্ষে অনেকগুলো ফলানো সম্ভব হলেও কখনও কখনও ঘ্রাণ নেয়ার প্রায় অযোগ্য। কখনও কখনও দুর্ঘন্ধযুক্তও।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আবাদকারীর ফুলগুলো বিক্রির জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়ে থাকলেও বছরের একটি সময় সবগুলো ফুল এক স্থানে জড়ো হোক, ক্রেতারা সেখানে আসুক আর কিনে নিক; এটা আবাদকারীর একান্ত চাওয়া।
মেলার বিদায় বেলায় হিসাব কষে একেক আবাদকারীর হিসাব একেক রকম হয়। কারো পুরো একটি ফুলই বিক্রি হয়ে গেছে, কারো একটি ফুলের আংশিক পাপড়ি, কারো বিক্রি শূন্য। স্বপ্নের আবাদকারী কবি আবার নতুন স্বপ্নে বুক বাঁধে আরও বইফুল নিয়ে পাঠকের কাছে পৌঁছে দিতে তার স্বপ্নবৃক্ষের ফুলগুলো, যেগুলো পাঠকের বুকে জাগাবে নতুন স্বপ্নের ভ্রুণ।
E-mail: [email protected]
আলোচিত ব্লগ
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।