ছড়া-
ফেলানী
-আমিনুল ইসলাম মামুন
একাত্তরে রক্ত নিলো ওরা
নিচ্ছে এখন এরা
হায়রে আমার বন্ধুত্ব
কাঁটা তারেই ঘেরা!
শকুন ডানায় চাই না ছায়া
চাই তপ্ত রোদ
বন্ধুত্ব চাই না এমন
চাই শুধু তার বোধ।
নিতে আমার তিন বিঘা ও
নিতে বেরুবাড়ী
বন্ধু দেখ আমার সাথে
করছে কাড়াকাড়ি!
ওদের গুলি খেয়ে দেখ
যাচ্ছে কতো প্রাণ
বন্ধুত্বের গুল বাগিচা
ছড়ায় কী যে ঘ্রাণ!
আমরা যেন ওদের কাছে
তুচ্ছ চড়ুই পাখি
ফেলানীদের লাশগুলোকে
বল্ না কোথায় রাখি?
ঝুলছে প্রাণের বোনটি আমার
ঝুলছে কালো কেশ
কাঁটা তারে ঝুলছে দেখ
আমার বাংলাদেশ।
(পূনঃপ্রকাশ)
আলোচিত ব্লগ
পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক... ...বাকিটুকু পড়ুন
নেশা
শুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প!
অনেক দিন গল্প করা হয় না, আসুন, কয়েকটা গল্প করি! মুলত বাংলাদেশের প্রতিটা ধুলাবালুতেও গল্প আছে, একদিন সব লেখা হবে হয়ত, কেমন হল জানাবেন!
১।
আমার এক বন্ধুর কাছে আজ জানলাম,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।