somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

জীবনের গল্প!

০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন গল্প করা হয় না, আসুন, কয়েকটা গল্প করি! মুলত বাংলাদেশের প্রতিটা ধুলাবালুতেও গল্প আছে, একদিন সব লেখা হবে হয়ত, কেমন হল জানাবেন!

১।
আমার এক বন্ধুর কাছে আজ জানলাম, সে তার একটি স্যামসং মোবাইল সেটে ৯ বার স্ক্রীন পাল্টিয়েছিল, কারণটা ছিলো, তার ছোট ছেলে মোবাইল চাইতো আর সে দিত, ব্যস কয়েকদিন পর পরেই ফ্লোরে পড়ে দফারফা, পরদিন সকালে আবার চেইঞ্জ! আমি হাসি থামাতে পারছিলাম না, ৯ বার একটা মোবাইলে স্ক্রীন পরিবর্তন, 'আহ, মোবাইল্টার উপর দিয়ে কত না ধকল গেল'! তবে এখানে আমার আগ্রহ শেষ না, আমি বন্ধুর কাছে জানতে চাইলাম, এখন মোবাইল সেটা কোথায় আছে? সে বলল, পরে সেই সেট বুয়ার জামাইকে দেয়া হয়েছিল এবং এখনো জামাই সেই সেট ব্যবহার করে।

২।
আমার আরেক বন্ধু, মোটামুটি দুনিয়ার সব কাজ কর্ম থেকে নিজকে উঠিয়ে নিয়েছে (এটা আগেই জানি, বেশ কয়েক বছর আগে থেকেই)! সে এখন আর কোন কাজ করে না, ৫ওয়াক্ত নামাজ এবং বিকেল সন্ধ্যায় বের হয়, এই জীবন! তার সাথে দেখা। সে জানালো, এই দুনিয়াতে কি আর করার আছে? আরো জানতে চাইলাম, সময় কাটে কি করে? সে অবলীলায় জানালো, দিনে খুব একটা বাসা থেকে বের হয় না, সন্ধ্যায় মাঝে মাঝে বের হয়, একা হাটে বা কোথায় বসে একা একা মোবাইলে লুডু খেলে!

৩।
আমার আরেক বন্ধু, দেখা হলেই জেলা ভ্রমনের প্লান, চল এই জেলায় যাই, চল সেই জেলায় যাই, বাংলাদেশের কত রুপ রহস্য দেখা হল না এখনো! মানে পারলে জায়গা থেকে আমাকে জেলা শহর ঘুরিয়ে নিয়ে আসে! অনেকদিন ধরেই শুনে আসছি, এখন আমি আর তেমন কেয়ার করি না, বল, তোর যা ইচ্ছা আমাকে সেই জেলায় নিয়ে যা, আমি রেডী! আজকে বলে 'চল আগামী বৃহস্প্রতিবার রাঙ্গামাটি যাই, তিন দিনের ট্যুর!

৪।
আমার আরেক সিনিয়র ২০ বছরের পুরানো বন্ধু, দেখা হলেই বলে, যখন ইচ্ছা চলে এসো বাসায়! তোমার ভাবী নাই, দুইজনে মিলে, কাচ্চি/বিরিয়ানী রান্না করবো নে! হ্যাঁ, আমার এই বন্ধু এক সময়ে আমেরিকা ছিলো, তাকে আমেরিকান শেফ বলা যায়, ভাল রান্না করে! আমি অবশ্য ভাবীর ভয়ে তেমন যাই না! ভাবী টের পাইলে ওরেও সাইজ করবো, লগে আমারেও!

৫।
আমার আরেক বন্ধু, প্রবাসী! হুঠাট করে দেখা হয়ে যায়। এই কয়েকদিন দেখি না, আবার দেখি বান্ধা হাজির! ফলে এখন আর তেমন জিজ্ঞেস করি না, কবে এল আর কবে গেল! কয়েকদিন আগে দুপুরে অফিসে হাজির, চল, মতিঝিল যাই, ক্যাফে ঝিলের খিচুড়ি খেয়ে আসি! বন্ধুর এই অফার কি ফেলা যায়! না, আমিও তার পথ ধরি! রিক্সায় আমরা মতিঝিলের পথে থাকি! বছরে এমন কয়েকবার হয়ই! এই পথে সে তার পুরানো এক প্রেমিকের নাম ধরে প্রায় বলে, দেখ দেখ, এই বিল্ডিং এর চার তলায় ইশরাতেরা থাকত! বিল্ডিংটা আপনারাও চিনে থাকবেন! আমাদের মন্ত্রী মোস্তাফা জাব্বার ভাইয়ের আরাম্বাগের অফিসের উল্টা দিকের মতিঝিল কলোনীর কোনার বিল্ডিংটা!

আজকে আপাতত এই পর্যন্ত! আবার গল্প হবে নে, আমি আছি আপনাদের সাথে! B-) পুরানো
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×