somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা-মায়ের কলহের বলি হলো দিহান?

১০ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘তোমাদের অনেক জ্বালাইতেছি। আমি আর সহ্য করতে পারছি না। তোমরা দুধ-কলা দিয়ে কেন সাপ পুষবা? সেই সাপের বাঁচার চেয়ে না বাঁচাই ভালো।’
ঘরটিতে ছিল এ রকম একটা চিরকুট আর ফ্যানের সঙ্গে ঝুলন্ত দিহান মেহজাবিনের (১২) লাশ। স্বজনেরা পুলিশকে বলেছেন, বাবা-মায়ের দাম্পত্য কলহের জেরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে তাঁদের ধারণা। ঘটনাটি ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায়।
গতকাল রোববার সকালে পুলিশ দিহানের লাশ উদ্ধার করে। ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল সে। তার মা ফাতেমা সুলতানা চৌধুরী সেখানকারই শিক্ষক। আর বাবা আলীউজ্জামান একজন হোমিও চিকিৎসক। বাবা-মা ঝগড়া করে আলাদা বাস করতে শুরু করার পর থেকে মায়ের সঙ্গে থাকত দিহান।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুদ্দৌলা বলেন, হাজি চিনু মিয়া সড়কের ওই বাসার একটি ঘরে ফ্যানের সঙ্গে বাঁধা ওড়নায় ঝুলছিল দিহানের শরীর। বাবা-মায়ের কলহ ও বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার দুঃখে সে আত্মহত্যা করে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে এসআই সিরাজুদ্দৌলা বলেন, দিহানদের ফ্ল্যাট ছয়তলা বাড়িটির দ্বিতীয় তলায়। তৃতীয় তলায় থাকেন তার নানা-নানি। গতকাল সকাল সাতটার দিকে দিহানকে রেখে বাসা থেকে বের হন তার মা। এর আধঘণ্টা পর তার নানি নাশতা করার জন্য ডাকতে গিয়ে দেখেন, দিহান ফ্যানের সঙ্গে ঝুলছে।
নানা গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, দিহানের বাবা দেড় বছর আগে তাদের নিয়ে যাত্রাবাড়ীতে থাকা শুরু করেন। সেখানে তাঁর হোমিও চেম্বার ছিল। যাত্রাবাড়ীতে যাওয়ার পর অন্য নারীর সঙ্গে আলীউজ্জামানের কথিত সম্পর্কের কথা দিহানের মা ফাতেমার কানে আসে। এর জের ধরে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। গোলাম মোস্তফা অভিযোগ করেন, তাঁর মেয়েকে মারধরও করেছেন আলীউজ্জামান। একপর্যায়ে গত ১৯ মে আলীউজ্জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে দিহানকে নিয়ে টিক্কাপাড়ায় বাবার বাড়িতে চলে আসেন ফাতেমা।
ঢাকা মেডিকেল কলেজের মর্গে দিহানের মামা কাওসার চৌধুরী বলেন, বাবা-মায়ের দ্বন্দ্ব, মামলা ও আলাদা থাকা মেনে নিতে পারেনি দিহান। সে মাঝেমধ্যে বাবাকে ফোন করত। কাওসার দাবি করেন, ফোন করলে বাবা আলীউজ্জামান তাকে গালিগালাজ করতেন। এ কারণে বাবার সঙ্গে ফোনে কথা বলতে দিহানকে নিষেধ করেছিলেন তার মা। এসব কারণে মেয়েটি মানসিকভাবে ভালো ছিল না।
যোগাযোগ করা হলে আলীউজ্জামান প্রথম আলোর কাছে মেয়েকে গালিগালাজ ও স্ত্রীকে মারধর করা এবং অন্য নারীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। তিনি বলেন, পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে কথা বলার জন্য শনিবার দিহানকে মারধর করেন তার মা ফাতেমা। মা আরও মন্তব্য করেন, ‘দুধ-কলা দিয়ে কালসাপ পুষছি।’ আলীউজ্জামান বলেন, ‘মেয়ে যে আমার কাছে আসতে চায়, এ কারণেই তার মা এই কথা বলেছে। মেয়ে এই কথা সহ্য করতে পারেনি। মেয়েটাকে তালা মেরে চলে যেত। আজকেও (রোববার) গিয়েছিল।’
আলীউজ্জামান অভিযোগ করে বলেন, দিহানের মায়ের পরিবার তাঁকে লাশও দেখতে দিতে চায়নি। মোহাম্মদপুরে গেলে মারধর ও গ্রেপ্তার করানোর হুমকি দিয়েছে।
দিহান বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। গতকাল দুপুরে বাসায় গিয়ে দেখা যায়, শোকে তার মা বারবার মূর্ছা যাচ্ছেন। বাসাভর্তি আত্মীয়স্বজন, প্রতিবেশী, দিহানের সহপাঠী ও স্কুলের শিক্ষকেরা।
(প্রথম আলো’র সৌজন্যে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×