somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন................

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেকার এক যুবক। এ অফিস, সে অফিস ঘুরে ঘুরে চাকরীর সন্ধান করছে। এক অফিসের সামনে দেখল: অফিস বয় প্রয়োজন।

যুবকটি ভেতরে গিয়ে দেখল আরো কয়েকজন চাকরীটার জন্য অপেক্ষা করছে। ইন্টারভিউ বোর্ডে যুবকটা বেশ ভালভাবেই উতরে গেল। তাকে একজন জিজ্ঞাসা করলো: তোমার ই-মেইল এড্রেসটা রেখে যাও। আমরা পরে যোগাযোগ করবো।

যুবক বলল: আমার ই-মেইল এড্রেস তো দূরের কথা কম্পিউটারই নেই।

পরীক্ষক বলল: তোমার ই-মেইল এড্রেস নেই মানে তো তোমার অস্তিত্বই নেই। তোমাকে দিয়ে আমাদের হবে না

যুবকটি হতাশ হয়ে বের হয়ে আসল। কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে পকেটে যা তা দিয়ে একটা ঝুড়ি কিনল। আর কিছু সবজি কিনে বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করতে শুরু করে দিল। দিন শেষে দেখা গেল। সব বাদ দিয়ে কিছু লাভও হয়েছে। উৎসাহ পেয়ে এভাবে চালিয়ে গেল। বছর খানেক পরে একটা ভ্যান কিনল। আরো কিছুদিন পর একটা ভাঙ্গাচোড়া লড়ি কিনল। এভাবে চলতে চলতে একসময় সে সবজি বিক্রির এক বিরাট হোলসেলারে পরিণত হল।

এবার ভবিষ্যতের কথা ভেবে ব্যাংক একটাউন্ট, ইন্সুরেন্স একটাউন্ট ইত্যাদি খোলার কথা ভাবল। প্রথমে একটা ফ্ল্যাট কিনবে বলে ঠিক করলো। তার কাছে একজন ফ্ল্যাট বিক্রির দালাল আসল। কথাবার্তা চুড়ান্ত হওয়ার পর দালাল তাকে বলল: আপনার ই-মেইল এড্রেসটা দিন। আমাদের বিভিন্ন সাইজের ফ্ল্যাটগুলোর কিছু ছবি ই-মেইল করে দিব। আপনি দেখেশুনে পছন্দ করে সরাসরি দেখতে যেতে পারবেন।

যুবক বলল: আমার কোন ই-মেইল এড্রেস নেই।

দালাল একথা শুনে তো মহা অবাক। বলেন কি? এতবড় কোম্পানির মালিক আপনি, আপনার কোন ই-মেইল এড্রেস নেই? জানেন আপনার একটা ই-মেইল এড্রেসই আপনাকে কী থেকে কী বানিয়ে দিতে পারতো?

যুবকটি কিছুক্ষণ চুপ থেকে বলল: ই-মেইল এড্রেস আমাকে একজন অফিস বয় ছাড়া আর কিছুই বানাতে পারতো না।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×