সদ্য শেষ হওয়া অমর একুশের বইমেলার প্রথমদিন বের হয় '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন'। আর 'গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২' প্রথম প্রকাশিত হয় ২০১৩ সালের ১০ জানুয়ারি, ও বছরের একুশের বইমেলাকে সামনে রেখে।
দুটি বইয়ের জন্যই অনেক শুভেচ্ছা, অভিনন্দন, সমালোচনা, তিক্ত কথার মুখোমুখি হয়েছি। শুভেচ্ছার ঘ্রাণ, সমালোচনার টাটকা সুগন্ধ যেন এখনো ছড়াচ্ছে। হ্যাঁ, এটাও সত্য, ক্ষুদ্র এ সংবাদজীবীর লেখা বই দুটি অনেকের এখনো পড়া হয়নি। কিন্তু এটা কি হতে দেয়া যায়! 'কেউ পড়বেন, কেউ পড়বেন না, তা হবে না, তা হবে না'! দেশে সমাজতন্ত্র নেই, তাকে কী! আমার বই দুটির বেলায় সাম্যবাদ প্রতিষ্ঠিত হোক! সামান্য কলমকর্মী হিসেবে এ প্রত্যাশা করতেই তো পারি! বই দুটি রকমারি.কম'র মাধ্যমে ঘরে বসে সংগ্রহ করতে চাইলে ফোন করতে হবে এ নম্বরে- ০১৫১৯ ৫২১৯৭১।
হা.শা.
দৈনিক যায়যায়দিন
ভালোবাসা সড়ক
তেজগাঁও, ঢাকা।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


