somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন দিন প্রতিবেদন: নেতৃত্ব সংকটে ড. ইমরান এইচ সরকার, সমালোচক ব্লগারদের নিয়ন্ত্রণের অপচেষ্টা

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের নেতৃত্ব পাকাপোক্ত করতে জনপ্রিয় ব্লগারদের ওপর খড়গহস্ত হয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা ড. ইমরান এইচ সরকার। অভিযোগ উঠেছে, আমারব্লগসহ কয়েকটি ব্লগকে বিটিআরসির সহায়তায় নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করছেন ড. ইমরান। খোঁজ নিয়ে দেখা যায়, শাহবাগ আন্দোলনের সমর্থক অথচ ড. ইমরান এইচ সরকারের সমালোচক ব্লগারদেরই মূলত নানান নিয়ন্ত্রণের শিকার হতে হচ্ছে।
সূত্র: http://www.notun-din.com/
এছাড়া জনপ্রিয় ব্লগারদেরকে ‘প্রজন্ম’ ব্লগে লেখার জন্য চাপ দিয়ে আসছেন ড. ইমরান। উল্লেখ্য ‘প্রজন্ম’ ব্লগ ড. ইমরান সরকারেরই নেতৃত্বাধীন ‘ওয়াইপিডি’ নামের একটি এনজিও পরিচালিত।

শাহাবাগ আন্দোলনে জনমত গঠনে উল্লেখযোগ্য কোন ভূমিকা পালন করতে পারেনি ড. ইমরানের ব্লগটি। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, শাহবাগ আন্দোলন নিয়ে প্রজন্ম ব্লগের তুলনায় আমার ব্লগ ও সামহয়্যার ইন ব্লগে অনেক বেশি পোস্ট এসেছে। সামহয়্যার ইন ব্লগে শাহবাগ আন্দোলন নিয়ে পোস্টের সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়ে গেছে।

এছাড়া, ইমরান সরকারের বিরুদ্ধ-সমালোচক ব্লগারদের নিয়ন্ত্রণ চেষ্টার অংশ হিসেবে আইডি দিয়ে বিটিআরসিকে সহযোগিতা করছে ইমরানেরই ঘনিষ্ট সহযোগী ‘আওয়ামী লীগের মিডিয়া সেল’। অভিযোগ উঠেছে, ইমারান সরকার গংদের চাপেই বিটিআরসির পক্ষ থেকে ব্লগারদের ব্যক্তিগত তথ্যাদি- আই পি এড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর তাদের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

বিটিআরসির নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়ে আমার ব্লগের পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিটিআরসি কয়েকজন ব্লগারের ব্যক্তিগত তথ্য চেয়ে আমার ব্লগের পরিচালকের কাছে ই-মেইল করে। এসকল তথ্য ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসির কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। তবে আমার ব্লগ কর্তৃপক্ষ তাদের ব্লগারদের ব্যক্তিগত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

পর্যবেক্ষণ করে দেখা যায়, গণজাগরণ মঞ্চের নেতৃত্বের দাবি মেনে নিয়ে বিটিআরসি বিভিন্ন সময়ে অনলাইনে নানান ধরণের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছিল।

ড. ইমরানের পক্ষ থেকে বিভিন্ন ব্লগের এডমিন হওয়ার নীতি-নৈতিকতা বর্জিত চেষ্টার অভিযোগও এসেছে।

ব্লগারদের নানান কর্মসূচীতেও বাঁধ সাধছেন গণজাগরণ মঞ্চের নেতারা। ইমরান সরকারের বিরুদ্ধ-সমালোচক ব্লগাররা বলছেন, গণজাগরণ মঞ্চের নেতারা এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে যাতে মনে হয়, ইমরানের কর্মসুচি ছাড়া ব্লগারদের অন্য যে কোন কর্মসূচির মানে হচ্ছে আপনি শাহবাগের বিরুদ্ধে!

কয়েকজন ব্লগার দাবি করেছন, ড. ইমরান এইচ সরকার কখনোই ব্লগার ছিলেন না। তার নেতৃত্বে কয়েকজন তরুণ আওয়ামী লীগ সমর্থক ব্লগসহ অনলাইন জগতে দলীয় প্রচার-প্রচারণার কাজ করতো। এই গ্রুপটিই জনসম্মুখে কাজ করছে ‘ইয়ুথ ফর পিস এন্ড ডেমোক্রেসি(ওয়াইপিডি)’ নামে। ওয়াইপিডি মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের ওপরে প্রভাব বিস্তারের কাজ করলেও তাদের ঘোষিত কর্ম তালিকায় রয়েছে- তরুণদের জন্য কাজের সুযোগ-সুবিধা তৈরি করা, পরামর্শ সেবা দেওয়া, নতুন উদ্যোগ, চাকুরি ও ব্যবসায় বিষয়ে পরামর্শ দেওয়া ইত্যাদি। ওয়াইপিডি’র আর্থিক উৎস নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা থাকলেও কোন ব্যক্তিই এর টাকা-পয়সার সঠিক উৎস সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×