
আরবী ভাষা একটি ঐতিহ্য। এটি একটি ধর্মের অনূভূতি। এটি অধুনিকতার স্পর্শ ভাষা। আটলান্টিক সৈকত থেকে ইরাক সীমা পর্যন্ত আরবীর ধাপট। আরবী মধ্যপ্রাচ্যের ২৬টি দেশের মাতৃভাষা।আরবের বাহিরেও আছে এভাষার ব্যাপ্তী। এটি শুধু মুসলিম কিংবা আরবদের ভাষা নয়। আরবী অনারব ও অমুসলিমদের ভাষাও বটে। বিশ্বজুড়ে ৪২২ মিলিয়ন আরব রয়েছে। রয়েছে দেড় শ’ কোটিরও বেশি মুসলিম। মুসলিমদের ধর্ম-কর্ম, সমাজ-সাস্কৃতিতে রয়েছে আরবীর আবশ্যকতা। আরো আবশ্যকতা রয়েছে-আরবের রস সংগ্রহ করতে। তেল আর খনিজ সম্পদকে হাতিয়ে নিতে আরবীর গুরুত্ত্ব অপরিশীম। তাই তো আজকাল অনারব আর অমুসলিম দেশে চলছে আরবী চর্চা। জাতিসঙ্ঘ, আফ্রিকান ইউনিয়ন, ওআইসিসহ অসংখ্য আন্তর্জাতিক সংস্থায় আরবী ব্যাবহৃত হয়। শুধু তা-ই নয়, ‘ট্রেড ল্যাংগুয়েজ’ হিসেবে এভাষা সারা জাহানে খ্যাত- যেখানে প্রায় পণ্যের মোড়কে আরবী লেখা শোভা পায়। পণ্যের মান নিশ্চিতের বিজ্ঞাপনে বাংলাদেশও পিছিয়ে নেই। তাই, দুই টাকার বিস্কুটের প্যাকেটেও আরবী রয়েছে। এতে আরবী ভাষার মর্যাদা, গুরুত্ব এবং এ ভাষাচর্চার প্রয়োজনীয়তা অনুমিত হয়।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


