somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের মন থেকে শুরু করে সর্বক্ষেত্রে আধিপত্য

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধিপত্য শব্দটির অনেক ওজন। এই শব্দের সাথে সহজে নিজেকে জড়ানো বা নিজের করে নেওয়া যায়না । কিন্তু সবাই চেষ্টা করে এই শব্দের সাথে নিজেকে জড়াতে বা শব্দকে নিজের করে নিতে। আধিপত্য শব্দটি একটা মহত শব্দ কিন্তু বর্তমানে এই শব্দের মাধ্যমে সমাজে মারামারি হতাহত হয়। আমরা প্রতিদিন পত্র পত্রিকায় দেখি আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মারামারিতে আহত কিংবা নিহতের খবর। আসলে কি আধিপত্য শব্দটি খুনির জন্য দায়ী ? আধিপত্য সবাই চায় আর চাওয়াটাই শ্রেয়।
একজন মানুষ শুরুতেই তার মনের বেলায় নিজের আধিপত্য চায়। মনের বেলায় নিজের জ্ঞানকে কাজে লাগানোর জন্য প্রথমেই জরুরি আধিপত্য। এ ক্ষেত্রে আমার মতে দুটি উদাহরন দেওয়া জরুরি _
এক , কখনো কখনো নিজের মাথায় দুই রকম চিন্তা দ্বারা কাজ করে। একটি কাজকে দুটি মাধ্যমে করার চিন্তা চলে আসে আর তখনই শুরু হয়ে যায় নিজের মনের মধ্যে মানসিকতার ধন্দ। কিন্তু এখানে যদি একটি চিন্তা দ্বারা থাকত তাহলে সহজে কাজের শুরু করা যেত।কাজের সফলতার বিষয় সম্পূর্ণ আলাদা। মন কখনো এটা চায় কখনো অইটা চায় এরকম করলে ইচ্ছা পূরণে নিজেকে অনেক পিছনে ফেলে দেওয়া হবে। আর সেজন্যই জরুরি মনের মধ্যে আধিপত্য বিস্তার।
দুই , যদি অন্যের বুদ্ধিতে নিজের মনকে পরিচালনা করা হয় অবশ্যই এখানে মনের বেলায় নিজের আধিপত্য আর থাকে না। নিজের চাওয়াকে যদি অন্যের মাইন্ডের প্লানে চাওয়ার চেষ্টা করা হয় তাহলে সেখানে হার মানার সম্ভাবনা থাকবে। হতে পারে এমন , যে আপনাকে বুদ্ধি দিচ্ছে সে আপনার ভালো চায়না বা তার বুদ্ধি সঠিক নয় যা আপনার বিপক্ষে যাচ্ছে। এখানে যদি মনের একক আধিপত্য বিস্তার থাকে তাহলে সহজেই কাজ শুরু করা যেত।
মনের আধিপত্য বিস্তারের পর সমাজের সর্বক্ষেত্রে সঠিক ও সুন্দর সংস্কৃতির আধিপত্য বিস্তার করা জরুরি। কিন্তু বর্তমান সমাজে ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করতে দেখা যায়। শুধু কি তাই ? যে পন্থায় তারা তাদের এই করা চেষ্টা করে যাচ্ছে তা আইন লঙ্গন। মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে প্রতিদিন ক্ষমতার আধিপত্য বিস্তারের জন্য আহত নিহতের খবর। এটাকে কিন্তু আধিপত্য বলে না এটাকে সন্ত্রাসী বলে। শিক্ষাঙ্গন থেকে শুরু করে খেলার মাঠ সব জায়গায় ক্ষমতার ধন্দ।ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য কলমের বদলে পিস্তল হাতে নিতে দেখা যাচ্ছে ছাত্রদের। প্রাণ যাচ্ছে মেধাবীদের , সন্তান হারা হচ্ছেন শতশত বাবা মা। বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে শিক্ষাঙ্গন।ক্ষমতার আধিপত্য বিস্তারের জন্য পড়া লিখার বদলে তালা ঝুলতেছে প্রতিষ্টানে।
কলেজ , বিশ্ববিদ্যালয়ে ,কোর্টে , প্রেসক্লাবে কিংবা রাজনীতির মাঠে সঠিক ও সুন্দর সংস্কৃতির আধিপত্য বিস্তার করতে হলে প্রয়োজন সঠিক ও ন্যায়ের মাধ্যম। সঠিক ও ন্য্যায়ের মাধ্যমে আধিপত্য বিস্তার করতে পারবে সেই সমাজ যে সমাজে রয়েছে ধর্মভীরু ,দেশপ্রেমিক ,মানব প্রেমিক শিক্ষিত লোক । উচ্চশিক্ষিত হলে শুধু হবে না প্রয়োজন সুশিক্ষিত যে মানুষের মাধ্যমে সমাজের উপকার হয় ,দেশের উপকার হয়।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×