"ভালবাসা" নামক চার-অক্ষরের শব্দটিকে শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহৎ পরিসরে চিন্তা করলে কি আমাদের খুব কষ্ট হবে?? আসলে আমরা যদি ভালবাসাকে একেবার দুজনের জন্য আলাদা করে ফলি তাহলে আমরা আমাদের জীবনের পেছোনে ফেলে আসা ভালবাসা গুলিকে কিছুটা অস্বিকার করেই এগিয়ে যেতে হয়। কিন্তু একটুর জন্যও ভেবে দেখেছেন কি আজ আপনার মনের এই ভালবাসার মূল্যবোধ গুলি কে বা কারা তৈরি করে দিল?? হয়তো আজ আমরা সকলেই বলতে পারি এটা তো এমনি এমনি গড়ে উঠেছে। আসলে তা নয়, এটা গড়ে উঠেছে আপনার আমার পরিবারের শিক্ষা থেকে। তাহলে আজ যদি সেই ভালবাসার দোহাই দিয়ে আমরা সেই পরিবার থেকে দূরে সরে আসি তাহলে আমাদের ভিতরের ভালবাসা গুলিও ধীরে ধীরে কমতে যেতে থাকবে। এই কথা গুলি পড়ার বা শোনার পর কিছু অসভ্য হয় তো বলেই বসবে সব ভালবাসা-কি এক । আপনি একবারও কি ভেবে দেখেছেন যে আপনি কার সাথে কিভাবে তুলনা করলেন??আজ বৈঞ্জানিক ভাবে প্রমাণিত যে ভালবাসার উৎস আমাদের ব্রেনে ভালবাসার মূল্যয়ন অামাদের আপন সকলের জন্য সমান, শুধুমাত্র একজন শারীরিক সর্ম্পকের জন্য কিছুটা ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম হচ্ছে মানুষের কিছুটা শারীরিক চাহিদা,কিছুটা অনুভুতি, কিছুটা আবেগ-অনুভুতি শেয়ার করার জন্য। আর শুধু মাত্র কিছু ব্যতিক্রম অনুভুতির জন্য আজ আমরা আমাদের চেনা-জানা ভালবাসা গুলিকে এক নিমিষেই ছেড়ে চলে যাচ্ছি। একবারও কি ভেবে দেখেছেন সবাইকে ছেড়ে আসলে আমরা কোথাই চলে যাচ্ছি। বন্য দুটি পশুর মত আমরাও দূরে সরে গিয়ে চিৎকার করে বলছি আমরা "ভালবাসা"-কে জয় করে ফেলেছি । আসলে কি তাই !!!!! যারা এই ভালবাসার দোহাই দিয়ে নিজের পরিবারকে ছেড়ে চলে যাচ্ছেন তাদেরকে বলি আপনারা যখন জন্ম গ্রহণ করেছিলে ঠিক তখনই যদি আপনার বাবা-মা ও অাপনাকে ছেড়ে চলে যেতেন তাহলে আর আপনার মাঝে আজ এতো সুন্দর ভালবাসার সৃষ্টি হতো না, এমন কি আপনার পরিচয় পর্যন্ত ভাল-শুনাতো না। তাহলে আজ আমাদের যারা এই "ভালবাসা"-নামক সুন্দর শব্দটির সাথে যারা পরিচয় করিয়ে দিলেন তাদেরকে সাথে নিয়ে কি ভালবাসার পথে এগিয়ে যাওয়া যায় না ?? "ভালবাসা" বেচে থাকুক প্রতিটি পরিবারে প্রতিটি সদস্যের মাঝে। তাই আজ সবাইকে অাহবান জানাই "আসুন আজকের ১৪ই ফ্রেব্রুয়ারি ভালবাসা দিবসকে আমাদের জীবনের প্রতিটি দিনের দিবস হিসেবে গ্রহণ করি।"

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



