somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিনাক্স নেভিগেশন

১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেভিগেশন কি? নেভিগেশন এর ভাল বাংলা হচ্ছে একস্থান হতে অন্য স্থানে যাওয়া। লিনাক্স নেভিগেশনে আমরা শিখব কি করে লিনাক্সে এক ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে যাওয়া যায়, ফিরে আসা যায় ও বিভিন্ন ডিরিক্টরির অধীনে থাকা ফাইলসূহের তালিকা কি করে তৈরী করা যায়। এজন্য আমরা আজকে বেসিক তিনটি কমান্ড শিখব। কমান্ডগুলো হচ্ছে pwd, cd, ls. তো আজকের লেশন শুরু করার আগে কমান্ড সম্পর্কে একটু জেনে নেয়া উচিত। এক একটি কমান্ড হচ্ছে এক একটি প্রোগ্রাম। প্রতিটি কমান্ড একটি নিদিষ্ট কাজ করে। প্রায় প্রতিটি কমান্ডের সাথে থাকে এক বা একাধিক সুইচ বা অপসন। এই সুইচ বা অপসন কমান্ডকে বলে দেয় তার কাজটি ঠিক কিভাবে করতে হবে বা ব্যাবহারকারীর কাছে কিভাবে উপস্থাপন করতে হবে। এখন এতটুকু জানলেই হবে। তো চলুন শুরু করা যাক লিনাক্স নেভিগেশন।


pwd (present working directory = pwd)
Syntax: pwd

লিনাক্সে যখন আপনি কমান্ড নিয়ে কাজ করবেন তখন তা করতে হবে ভারচুয়াল টারমিনাল বা টারমিনাল ইমুলেটরে। তখন কমান্ড লাইন ইন্টারফেস চাইলেই আপনাকে কোন গ্রাফিকাল ছবির মাধ্যমে ডিরেক্টরির স্ট্রাকচার দেখাতে পারবে না। সে লিখে দেখাবে। ধরে নিন, রুট হচ্ছে সবচেয়ে উপরের ডিরেক্টরি। আপনি যখন যে ডিরেক্টরিতে থাকবেন সেটি হচ্ছে আপনার কার্যকর ডিরেক্টরি বা ওর্য়াকিং ডিরেক্টরি। আপনি একবারে শুধু মাত্র একটি ওর্য়াকিং ডিরেক্টরিতেই থাকতে পারবেন। pwd হচ্ছে সেই কমান্ড যা দ্বারা আপনি আপনার ওর্য়াকিং ডিরেক্টরি দেখতে পারবেন বা আপনার নিজের অবস্থান দেখতে পারবেন। টারমিনাল ওপেন করলেই আপনি আপনার হোম ডিরেক্টরিতে থাকবেন। সেক্ষেত্রে আপনি যদি pwd কমান্ডটি টাইপ করে এন্টার দেন তবে রুট থেকে আপনার ওর্য়াকিং ডিরেক্টরি পর্যন্ত path (পাথ্) দেখতে পাবেন। কমান্ড লাইনটি দেখতে হবে এরকম:

user_name@computer_name   user_name ~ $ pwd
/home/user_name

এখানে user_name এর জাযগায় আপনার বা ব্যাহারকারীর নাম এবং computer_name এর জায়গায় আপনার কম্পিউটারের নাম হবে। ব্যাস, আপনি লিনাক্সের একটি কমান্ডের ব্যাবহার শিখে গেলেন। এখন আপনি অন্য ডিরেক্টরিতে যেতে চাচ্ছেন। কি করে যাবেন? আগামী পোষ্টে আমরা শিখব দ্বিতীয় কমান্ড।
চলবে.....
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×