অসাধারন দৃশ্য। কাজীর দেউড়ী হয়ে ওয়াসার মোড়, হয়ে সোজা টাইগার পাস ওভার ব্রিজ পর্যন্ত মানুষ আর মানুষ। দুপুর একটা থেকে ই জনগনের এ স্রোত। পলোগ্রাউন্ড এর পূর্ব দিকের সব রাস্তা, কদমতলী সব ব্লক, মানুষ আর মানুষ। কোন গাড়ী ঘোড়া নাই। স্বতঃস্ফূর্ত এ জনতার বাধ ভেঙেছে। জনগন এখনও সরকারের বিরুদ্ধে সোচ্চার হবার আশা/হিম্মত হারায় নি। গত মইন উ আহমেদের সরকারের ডিপলিটিলাইজেশন প্রজেক্ট আপাত ফেইল বলে দৃশ্যমান। স্কুটার দিয়ে বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখেছি। মানুষের মনে এক ধরনের উচ্ছাস আর আশার আনন্দ। সবাই ছুটছে। মুক্তির আশার..., হঠাৎ মন খরারপ হয়ে গেল। বাংলাদেশের জনগণ আজ কান্ডারী হারা, সর্বগ্রাসী সরকার আর অথর্ব বিরোধী দল যেন পাটা পুতার ঘষায় জনগন পৃষ্ঠ। বিএনপির কৃতিত্ব কি দেয়া যাবে এ জন উপস্থিতির জন্য ? মনে হয় না, এরা বিএনপি পাগল জনগণ নয়, এসব জনগণ ইউনিপে, শেয়ার বাজার, গুপ্তহত্যা, দ্রব্যমূল্য প্রভৃতি দ্বারা নিগৃহিত। এরা মুক্তির আশার খড় ধরে বাচার স্বপ্ন দেখছে। এরা মাত্র দু বছর ৩ বছর আগের ২৫/৩০ টাকা কেজির চিনি ৭০/৭৫ টাকায় কিনে অস্থির, এরা ৫০ টাকার নিচে সবজি কিনতে পারে না, এরা সকালে ঘুম থেকে উঠেই শুনে তেলের দাম আরেক দফা বাড়লো। বিদ্যৎ বিল বাড়ছে আরো বাড়বে, এরা এদের ব্যাংকে রাখা টাকায় সরকারের সুদ কামানোর খবর আর সঞ্চয়ী টাকা নতুন করে আয় কর বসানোর নির্য়তনে অস্থির। সুনামির মতো বাড়ছে দ্রব্য মূল্যের দাম। বিরোধী দল ব্যার্থ। সরকার প্রধান'র ঘা খাওয়া নেড়ি কুত্তার মত ব্যবহারে দিশে হারা। জেগে উঠার সে কি আকুতি এসব মানুষের মাঝে। যাদের চোক কান খোলা তারা দেখবেন এখানে বিএনপির কোন সাংগঠনিক গাইড লাইনের চেয়েও জন মানুসষর সক্রিয় অংশগ্রহন বেশী। কিন্তু গুড়ের মাঝে পিপড়ে থাকে। আজন্ম পাপি জামায়াত এখানে অন্যের ঘরে নিজের ডিম পাড়লো। ফেনীতে বিএনপির অনুষ্ঠানে জামায়াত বিএনপিকে ই সাইজ করে মাঠ দখলে নিলো। চট্টগ্রামেও নিজেরা সমাবেশে সকলের আগে গিয়ে উপস্থিত হয়ে সুবিধা আদায়ে ব্যাস্থ। বিএনপির দলীয় অনুষ্ঠানে জামায়াত আবার নিজের আখের বের করলো। অথর্ব বিএনপি'র বুঝলেও কিছু করার নাই। অসমাপ্ত বাক্য প্রক্ষেপনে পটু বেগম খালেদার মুখ থেকে কিছু বাকোয়াজ কথা শুনে আবার হতাশার জীবনে ফিরে আসবে এরা নাকি নিজেদের মতো করে ফিরে দাড়াবে ?/sb]
অসাধারন...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৬
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।