somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেসব অনুভুতিরা কবিতা হয়ে গিয়েছিলো

২৫ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরেকবার এসে একটি আঁচড় দিয়ে যেও
চুমু না খাও, এক কাপ চা খেয়ে যেও।
ব্যাস্ত হাইওয়ের দিকে চোখ রেখে,
দোকানের ছোট্ট টুলে আঁটসাট হয়ে বসে কয়েটি চুমুক
মুখের কথা কেড়ে নিবে কিছু স্মৃতিচারন।

আরেকবার এসে একটি নখের দাগ দিয়ে যেও
হাত না ধর, চাঁয়ের দাম দেয়ার বায়না ধর
বায়নার ছলে হাত দিয়ে থামিয়ে দিবে আমার হাত
এতটুকু স্পর্শে কাটিয়ে দিবো
পরের কবিতার শেষ শব্দ অব্দি।


পরস্পর শূণ্যতার ইতিহাস পড়ছি
দুদিক ফেরানো দুটি দেয়াল ঘড়ি টিকটিক করছে।
ট্রেনের হর্ণ দুটো সময়কে ভাগ করে এগিয়ে যায়
টিভিতে কমেডি শো টিটকারি মারে উচ্চস্বরে।

মধ্যরাস্তায় চাঁদ হয়ে শহুরে ল্যাম্পপোষ্ট নামে
রাতজাগা মানুষ হয়ে আমি চাঁদের নিচে আততায়ী।


দেখ বৃষ্টি নেমে যাবে, মধ্যবয়সি রাতে
আড়ি পেতে শোন তবে, ওম পাবে ঘুম পাতে।

একটি দেয়াশলাই আমার জন্য রাখবে জীবন বাজি
বারুদ ঘষে, চাবুক হয়ে নিকোটিনের পাগলা ঘোড়া।
তুমি ঘুমের পাতে বৃষ্টি ছলাৎ, আমি ব্যালকনিতে ঘুম উপবাস।
ধোঁয়াগুলো বৃষ্টি ছুঁয়ে স্লোগানমুখী,থেমে যাক বিষন্নতার কান্নাকাটি।


একটি চিঠি!
কত শত শব্দরা মাখামাখি করে শেষ পর্যন্ত দেউলিয়া
একটি উড়নচন্ডি তর্জমাহীন অনুভুতি
মটরগাড়ীর চাকার গোৎ গোৎ শব্দের মত পায়চারি
অনুভুতির তেল পুড়িয়ে শেষে কিছু হলো না।

অথচ পাদটীকায় লেখা "শূণ্যতার ইতিহাস"
ইতি বলে সৎকার সব অনুভুতিই নিমেষেই,
কারো কারো নামটি পড়া হয় না আর।
আবার ফিরে যাই "প্রিয়" সম্ভাষনে

সেই একটি চিঠি!


জোয়ান চাঁদ ফালি ফালি করে ফেলে তপ্ত রক্ত
শিহরনের কাপুরুষ খুন করে আই বুড়ির কপাল চুমে
চরকির শেষ সুতো তখন আঁটকে পড়ে
চাঁদের কলঙ্ক কি মানুষ এমনিই বলে?


নদীর জলে ভাবনার বিলবোর্ড চমকে চমকে হাসছে
শুকনো হাসি হেসে যাচ্ছে সুন্দরী মডেল,
খসখসে জলছায়ার অনুভুতিতে জমা ময়েশ্চার
জলকনাদের প্রচারনার আন্দোলন
জলচিত্র যেন ভ্যাসলিনের বিজ্ঞাপন!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১২ রাত ৯:০৮
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×