somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক টুকরো আকাশ কিনবো তোমার নামে!

১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক টুকরো আকাশ কিনবো তোমার নামে!
বিরাট সাইনবোর্ডে লিখা রবে "এখানে পাখিদের ওড়া নিষেধ,
ওড়বে না কোন প্রজাপতি কিংবা কিশোরের লাগামহীন ঘুড়ি"।
এরোপ্লেন নামক দানবও যাতে চাকা না বাড়ায় এ আকাশে।
মেঘ থাকবে না, গর্জন থাকবে না, কেবল নীল রঙ থাকবে।
সূর্য্যটিকে বানিয়ে দেব আমার আকাশ গোলাম।
কখনও যদি ইচ্ছে হয় তীব্র শীতে দুজন মিলে একটু করে রোদ খাবো।
পোষ্য সূর্য্য একটুখানি রোদ দিয়ে আবার সরে যাবে।

ভীষন খরায় ইচ্ছে হল
মেঘবিহীন বৃষ্টি নামাবো দুজন মিলে!
আকাশের এক কোনে ঝুলিয়ে দিবো আঁটসাঁট চাঁদটাকে।
তোমার আলোয় চাঁদ জ্বলবে, আমি চাঁদে বসে তোমায় দেখে দেখে কবিতা লিখবো।
এক টুকরো আকাশ কিনবো তোমার নামে!

আকাশের গায়ে আমার পাইক পেয়াদা তারা থাকবে মিটিমিটি
মাঝরাত্তিতে ঘুম ভাঙ্গলে সূর্য্যকে আদেশ দিব
"সকাল হয়ে যা, আলো ভাঙ্গা আলিঙ্গন দে"
তারপর দুজন মিলে লিলুয়া বাতাস ধরে হেঁটে যাব
কখনও বা রোদদুপুরে সূর্য্যটাকে কান ধরে রাত নামাব
জোছনা কম দেয়ার অপরাধে চাঁদকে বহিস্কার করে তোমায় সেঁটে দেব আকাশে
তারপর আমি পৃথিবীর সকল নিয়ম ভেঙ্গে তোমার চারপাশে ঘুরবো।
আকাশে পাখী নেই বলে তুমি আফসোস করবে
আমি বলবো "চল দুজন মিলে ওড়াওড়ি করি"
এক টুকরো আকাশ কিনবো তোমার নামে!
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৭
৪১টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×