ভুমিকা : যদিও লোকে বলে ছয় ঋতুর দেশ বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে প্রত্যেকদিনই এক একটা ঋতু হিসাবে পালিত হয়। মৌলিক ছয় ঋতু ছাড়াও নির্বাচনি ঋতু, আন্দোলন ঋতু, হরতাল ঋতু, পেটে ব্যাথা স্কুলে যাবো না ঋতু নামের আরও অনেক ঋতু অলিখিত ভাবে পড়ে আছে। ডিস এন্টেনার যুগে বাঙালী ছেলেপেলেরা আসল ঋতু থেকে রাঙা বউ ঋতুকে বেশী চেনে। তাই আজ আমরা আলোচনা করবো প্রধান ছয়টি ঋতু নিয়ে। এটা ঋতুপর্না কিংবা পর্ন বা পন্য নয় ডাইরেক্ট ঋতু।
লোডশেডিং : কাগজে কলমে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস মূলত লোডশেডিং থাকার কথা। কিন্তু আমাদের ফ্যানে,লাইটে কম্পিউটারে পুরো বছর জুড়েই লোডশেডিং থাকে। বাংলাদেশের ঘরে ঘরে এই ঋতুতে উৎসব লেগে থাকে, ঘরে ঘরে বিদ্যুৎমন্ত্রীকে গালি দেবার ধুম উঠে। দিনে কয়েকবার গোসল করার জন্য ঘরে ঘরে পানির অভাব দেখা দেয়। প্রকৃতির অকৃত্রিম আদিখ্যেতায় মানব শরীরে কাঁথা সেলাই হয়ে যায় অটোমেটিক। তার নাম ঘামাচি। ঘামাচি ফুটানো একটি নিষ্ঠুর আনন্দের কাজ। যা কেবল লোডশেডিং ঋতুতেই দেখা যায়। এই ঋতুতে বস্ত্রখাতে খরচ সবচে কম হয়। কৃপন সমাজ তাদের ফুলপ্যান্ট কেটে হাফপ্যান্ট বানানোরও চেষ্টা করে। এই ঋতুতে "গরম লাগতাছে" "কাপড় চোপড় খুইলা সন্ন্যাসি হমু" "গোসল একটি শান্তির নাম" টাইপের স্ট্যাটাস দেখা যায়।লোডশেডিং সবচে প্রভাবশালী ঋতু যে মানুষের কাপড় খুলতে বাধ্য করে।
বন্যা : আষাঢ় শ্রাবণ এই দুটি মাসকে নিলামের মাধ্যমে বন্যা ঋতু কিনে নিলেও অবৈধভাবে ভাদ্র,আশ্বিন এমনকি কার্তিক বাবুকে দখলে নিয়ে রাখে। বন্যা ঋতুর প্রকৃতপক্ষে কোথাও কোন শাখা নাই। যদিও অনেকেই রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বন্যা মির্জাকে বন্যা ঋতুর শাখা ভেবে ভুল করে।এই ঋতুতে ঢাকাশহরসহ অনেক বিভাগীয় শহর কক্সবাজার সমুদ্র সৈকতে জেন্ডার চেঞ্জ করে। জেন্ডার চেঞ্জের এই বাজে অভ্যাসের কারনে দেশবাসী তীব্র অপমানে ফেটে পড়ে এবং সরকারকে গালি দেয়। বৃষ্টি বন্যা ঋতুর প্রেমিকার নাম। মূলত বন্যার কোন নিজস্ব ক্ষমতা নাই। পরের ধনে পোদ্দারি আইমিন বৃষ্টির ক্ষমতায় ভাসিয়ে দেয়। বন্যা ঋতুতে সরকারী এবং বিরোধীদলের বিভিন্ন নেতারা বন্যার আওতাদিন মানুষদের সাহায্য করেন, ছবি তুলেন। বন্যাকে ঘিরে এসব নেতাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃস্টি হয়।
শরৎ শ্রমিক : ভাদ্র-আশ্বিন এই দুই মাস মূলত শরৎ। এই ঋতুকে কামলা ঋতুও বলা যায়। বন্যার রেখে যাওয়া পানি ময়লা আবর্জনা এই ঋতু ডিলিট করে ধীরে ধীরে। থইথই নদীর পানিতে ন্যাংটো ছেলের দল গোসল করে। এই ঋতুর নাম বিকৃতির দায়ে সামু মডু অন্যমনস্ক শরৎ এর উপর ক্ষেপে আছে ঋতুটি। মূলত এই ঋতুর একমাত্র অবদান নরডেট-২৮। কাঁশফুলের নরম ছোঁয়ার কাঁশফুল ফুটিয়ে শরৎ শ্রমিক জনসংখ্য নিয়ন্ত্রনে সাহায্য করে। তবে এই ঋতুর নামে বিরাট এক কেলেঙ্কারী বয়ে এনেছে ভাদ্র মাস। মাসটি প্রথমে ভদ্র মাস বলেই পরিচিত ছিল। পরে গোপন কামনার বাড়াবাড়ির কারনে ভাদ্র হয়ে গেছে। এই মাসে রাস্তায় কুকুরদের আচরনে বহু ভদ্র সুশীল মানুষের অনুভূতিতে আঘাত লাগে।
হেমন্তদা : কথা ছিলো হেমন্ত একটি স্বায়ত্ত্ব শাষিত ঋতু হিসাবে থাকবে। কিন্তু দুর্নীতিবাজ লোডশেডিং এবং বন্যার কারনে কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় অসহায় হেমন্ত। কৃষকেরা এই ঋতুতে নতুন ফসল ঘরে তুলে ফেসবুক স্ট্যাটাস দেয় "আজ ফসল ঘরে তুললাম ফিলিংস গুড", সে ফসল দালালের কাছে বিক্রি করে কম দামে। কিন্তু আমরা সে ফসল কিনি বেশী দামে। শেষে কৃষক এবং আমরা লোডশেডিংয়ে বসে বসে সে ফসল খাই।
কাঁথা কম্বল : আরেক ক্ষমতাবান ঋতুর নাম কাঁথা কম্বল। লোডশেডিং যেমন মানুষকে নগ্ন করে, কাঁথা কম্বল ঋতু মানুষকে পর্দানশীল করে। লাল,নীল হলুদ রঙের নানা প্রজাতীর কাপড়ের নিচে মানুষ বাস করে। এসময় সবাই জলাতঙ্কে আক্রান্ত হয়। কেবল এই ঋতুর ক্ষপ্পরে পড়ে প্রকৃতির ডাকের মত আরামদায়ক আনন্দ বিষাদে রুপ নেয়। জানা যায় পানি লেগে আগুনের মত ছ্যাৎ করে উঠে। এই ঋতুতে প্রেমিক প্রেমিকারা এক চাদর নিয়ে বের হয়। ঘরে ঘরে বিয়ের ধুম পড়ে,ব্যাচেলর তরুন-তরুনীদের আক্ষেপ বাড়ে। কোলবালিশের কদর বাড়ে। তবে নব্য পানি ভয়জনিত কারনে নব্য বিবাহিতরা কিছুটা তটস্থ থাকে। কবি বলেছেন "কাঁথা কম্বলে সংসার পাতে, হেমন্তে ফসল ঘরে তুলে। পরিবারে পালিত হয় নবান্ন উৎসব"
বলার অপেক্ষা রাখে না কবি কি উৎপাদনের দিকে আলোকপাত করেছেন।
প্রেমাক্রান্ত : শীতের ম্যাড়ম্যাড়ে পাতারা সবুজ হয়, গাছের নিচে নিচে প্রেমিকরা জোড়া হয়। উপরে পাখিরা গায়, কে শুনে কার গান। প্রেমাক্রান্ত ঋতুর ঠিক একদিন পরেই দুনিয়া জুড়ে আসে ভালোবাসা দিবস। প্রেমময়ীমনকে তোলপাড় করে ভালোবাসায় ভরে যায় দুজনের শরীর মন গলা ঠোঁট। ফাল্গুন চৈত্র মাসজুড়ে খালি ভালোবাসা আর ভালোবাসা। প্রেমাক্রান্ত কবি বলেছেন "ফাল্গুনে যারা কবিতা লিখে তারা প্রেমিকাহীন নিঃস্ব, প্রকৃত প্রেমিকরা কবিতা লেখার সময় পায় না প্রকৃতির হাতছানিতে"।
উপসংহার : এসব ঋতু ছাড়াও বাঙলা ভাষাভাষির কাছে আরও দুটি ঋতু পরিচিত। ঋতুপর্না আর ঋতুপর্ন। তবে পর্ন ছবির সাথে উনি ঋতুর কোন সম্পর্ক নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



