somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: হাওয়া ঘর

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানীং হাওয়ার চাষাবাদ শুরু করেছি। শুনে হাসবেন না মশাই। বেশ হাওয়া হচ্ছে। হাওয়ার চাষাবাদের কারণে আমাকে আর হাওয়া খেয়ে থাকতে হচ্ছে না।বিশুদ্ধ বাতাসে ভরসা নেই মশাই,যা দিনকাল পড়েছে। এই তিনমাস আগের কথাই ধরুন ঘরে তরকারী ছিল না বলে খাওয়াই হয়নি। তখনওতো বিশুদ্ধ বাতাস ছিল,কবিতার জমকালো শব্দগুলো ছিল কই মশাই আমার পেটতো ভরেনি। ইদানীং তাই হাওয়ার ব্যবসা শুরু করেছি। দুবেলা চারমুঠো খেয়ে বেশ তো চলে যাচ্ছে। আমার হাওয়ায় বেলুন উড়ছে,রিকশা চলছে,ছেলেপেলেরা মাঠে খেলতে পারছে। আর আমার পাতে জুটছে ভাত,বিকালে চা,অবসরে সিগারেট। বেশ চলে যাচ্ছে। ইদানীং গলির মোড়ে হাওয়া ঘর দিয়েছি। রিকশাওয়ালারা এসে তাদের টায়ারে হাওয়া দেয়,আমি দিই জীবনে।

লোকটা দারুন ইন্টারেষ্টিং,তবে কিছুটা বিরক্তিকর। টায়ারের বাতাসের দোকান দিয়েছে সে কথা বলল এক নিঃশ্বাসে তাও কতগুলো শব্দ অপচয় করে। সাধে কি আর তাকে আঁতেল বলে। আমার উনার মত কবিতা নেই, কবিতা বলতে যেটা আছে সেটা পূর্ব প্রেমের স্পর্শ বললেই চলে। উনার মত ঘরে বউও নেই, হাওয়া খেয়ে যাচ্ছে। বলছিলাম রুস্তব ব্যাপারির কথা। নাম শুনে কবিতার সাথে একদম যায় না। কিন্তু লোকটা ভয়ানক সব কবিতা লিখতো। লিখতো বলতেই হচ্ছে হাওয়া ঘরের মালিকানা নিয়ে কবিতা ফেলে দিয়েছে পাশের ড্রেনে।মজার ব্যাপার হলো রুস্তব ভাই আমাকে মশাই করে বলছেন। উনি যখন ভীষন ভাবে থাকেন কথায় কথায় মশাই আওড়েন। এমনিতে আমাকে তুমিই করেই বলেন।আড়াই বছর পর দেখা হবার পর সম্পর্ক ভুলে গিয়েছেন কিনা বুঝতে পারছি না। ভুল ভাঙলো একটু পরেই।
‘কি মিয়া তব্দা খাইলা নাকি? খাইবা খাইবা,তুমিও হাওয়া খাইয়া হাওয়া ঘর খুলবা”। অবাক হলাম কিছুটা নাকও সিটকালাম! উনি দ্বিগুন জোরে শুরু করলেন “নাক সিটকাইয়ো না,হাওয়া খাইয়া জীবন চলে না সবাইরই আসল হাওয়া খুজতে হয়”

ভাল্লাগছে না বলে বের হয়ে গেলাম হাওয়া ঘর থেকে।সিগারেট ধরালাম ঠিকই তবে হাওয়ায় শান্তি নেই। অর্ধেক সিগারেট মেরে দিল বেমালুম।বছর তিনেক আগের কথা রুস্তব ভাই তখন আপাদমস্তক কবি। প্রতিটি মিনিট কবিতা মেপে চলেন। জীবনানন্দের স্তুপে বসে থাকতেন। আমরা যেতাম,সিগারেটটা ফ্রিই ছিলো। কপাল ভালো থাকলে মাঝে মধ্যে শুকনো উপঢৌকনও পাওয়া যেত। উপঢৌকনের চক্করে পড়লে কবিতারা সব নারীর মত রহস্যে বাঁধা পড়তো।ঘুম,জাগরন,কবিতা। আমাদের দলে আহমেদ শিকদার নামের একজন ছিলো। সে অবশ্য এসব কবিতার ধার ধারতো না। নেশায় মাতাল হলে গালিগালাজ করতো খুব,রুস্তব ভাইকেও গালি দিতে ছাড়েনি।আচ্ছা শিকদার কই এখন? সেও কি হাওয়া বেচে জীবন বাঁচে? আমি ছাড়া বোধহয় সবাই হাওয়ার কারিগর। সিগারেট শেষ! ধুর প্রেমিকাও এইভাবে গেল! হাওয়ায় খেয়ে নিয়েছিলো প্রেমিকা। বড় কোন হাওয়া ব্যবসায়ী কিনে নিয়ে গেছে তার বিরাট বাড়ীর সোন্দর্য্য বর্ধনের কাজে। দুপুর রাতে শরীর পুজো সেরে সে নিশ্চয় বারান্দার গ্রীল ধরে আমার কোন কবিতার লাইন মনে করে। হাওয়াদের কারবারে তাকে ভাত রাঁধতে হয়না,স্বামী সেবা বলতেই শরীর পুজো! কি দিব্যি হাওয়া খেয়ে চলছেরে।মাথা চড়ে গেল। একজন প্রেমিকা আবশ্যক। দুপুর রোধে ঘাম মুছে দেবার জন্য না,কাম মুছে দেবার জন্য। আমি বরাবরই খুব আক্রমনাত্নক! ভালোবাসা জনিত বিদ্বেষের সর্বশেষ লাইনে অবস্থান করছি বোধহয়। এভাবে আর কত হাঁটা যায়। ফিরে গেলাম রুস্তব ভাইয়ের হাওয়া ঘরে।
-আচ্ছা শিকদার এখন কি করছে?
আমার বোকার মত প্রশ্নে রুস্তব ভাই জগত তোলপাড় করে হাসি দিলেন। হাওয়া কিনতে আসা দুজন রিকশাওয়ালা বানর দেখার মত করে আমাকে দেখছে। শিকদার বড় হাওয়া ব্যবসায়ীরে,হাওয়া বেচে গাড়ী বাড়ী করে ফেলেছে। বিয়েও করেছে বেশ কিছুদিন হলো
- সে কি সেও আপনার মত হাওয়া ঘর দিয়েছে?
এবার রুস্তব ভাই আরও জোরে হাসলেন না না সে বড় হাওয়াঘরে আছে শেয়ার বিজনেস করে বেশ কামাচ্ছে নাকি? তার বউটা নাকি সেই মাল! বুঝলি কপাল তোরই খারাপ।
-হা হা হা রুস্তব ভাই হাওয়া ব্যবসা করছেন,মুখ সামলান এবার।

আমার কথা শুনে একটু চিমসে গেলেন। আমি বেরিয়ে গেলাম।এসব হাওয়া ঘরে শান্তি নেই। হাওয়া ঘরটা কেবল হাওয়া ঘর না রিকশা সাইকেলের গ্যারেজও বলা চলে। আমাদের আড্ডাটা হতো রুস্তব ভাইয়ের চিলেকোঠাতে।নিজের বাড়ী বলে কথা!বাবার টাকাও ছিল তার। আমাকে আর শিকদারকে খাওয়াতে তার তেমন আপত্তি ছিল না। খাওয়া বলতে ওই হাওয়াই, সিগারেট কিংবা শুকিয়ে যাওয়া সবুজ গাছ। নেশাতুর বিকেলগুলো হারিয়ে যাওয়া শুরু করেছিলো রুস্তব ভাইয়ের বাবা মারা যাবার পর।শিকদার বরাবরই স্বার্থপর কিসিমের লোক। তাই হঠাৎ হাওয়া খাওয়ার ঋন শোধ না করেই হাওয়া হয়ে গেল।আমি রুস্তব ভাইয়ের লেজ হয়ে পড়ে রইলাম। একজন কম হওয়ায়, হাওয়ার পরিমাণ বেশী জুটতো। মাতালও হতাম বেশী। খচখচ করে কবিতা লিখে যেতাম। রুস্তব ভাই থেকে ছুটি নিয়ে ছুটে যেতাম প্রেমিকার কাছে। ও হ্যাঁ আমার প্রেমিকার নাম ছিলো অবনী। চোখে কাজল দিলে কালো পিচঢালা পথও তাকিয়ে থাকতো তার দিকে। আমি কেবল হেঁটে যেতাম। অবনী প্রায় বলতো তুমি আমার দিকে একদম তাকাও না। আমি বুঝাতে পারতাম না ও চোখে তাকালেই ডুবে যেতে হতো তাই লুকিয়ে কেবল দেখতাম।

রুস্তব ভাইয়ের বাবা মারা যাবার ছ’মাসের মাথায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হলো তাকে বিয়ে করানো হবে।করিয়ে দেয়া হলো। আমি তখন হারিয়ে গেলাম।আমার পৃথিবী অবনী এবং তার দুচোখ।
মাঝখানের সময়টা আমার কাছে নেই! কিছুটা কৌতুহল অথবা অথর্ব সময় কাটানোর জন্য রুস্তব ভাইয়ের হাওয়া ঘরেই আসলাম।জানলাম সবকিছুই কিন্তু লোকটার কথা শুনতে আর ভাল্লাগছে না। আগের মত অজস্র ধোঁয়ার স্পন্সর সে নিচ্ছে না,এক কাপ চা আর একটা সিগারেট খাইয়ে শেষ।কেবল হাওয়ার গল্প শোনাচ্ছে।হাওয়ার গল্প তাও ভালো লাগে। কিন্তু বউয়ের সাথে শাররীক ক্রিয়ার গল্প বড় বেশী বিদঘুটে।
-কি মিয়া করছো নাকি ?
চমকে উঠলাম কি করবো?
আবার সেই হাসি দিয়ে বললেন বুঝনা! তোমার সেই অবনী প্রেমিকা কই? ভাগছে নাকি? বলেই আবার সেই হাসি। বুকের বাম পাশে লাগছে। চুপ থাকা ছাড়া কোন উপায় নেই। তিনি আবার শুরু করলেন শোন মাইয়া মানুষ হইলো হাওয়ার পুজারী,হাওয়া দিবা তোমারে সে হাওয়া দিবে। হাওয়াবিহীন বেলুন কি?
আমি চুপ রইলাম,তিনি আবার বললেন কি ? কি?
আমি নিতান্তই অনিচ্ছা সত্ত্বেই বললাম কি? অট্টহাসিতে হাওয়াঘর ফেটে পড়লো “ঠুস,বুঝলা ঠুস!
তুমি এখন একটা ঠুস ছাড়া কিচ্ছু না। যাও মিয়া হাওয়ার ব্যবসা ধরো। অবনী কেন কত পরনারী আপন হইতে চাইবে”

নাহ এভাবে আর হচ্ছে না। লোকটা সীমা অতিক্রম করে যাচ্ছে। উঠে গেলাম। কবিতা হারানো মানুষ আবর্জনা হয়ে যায়। অথচ এই রুস্তব ভাই বলতেন বুকের কাছে বিষ রেখেছে,তোমায় নীল করে দিবো। কিভাবে না পাল্টে যায়,হাওয়া হয়ে যায় হাওয়ারা,অন্য হাওয়া সব উড়ে যায়। অবশ্য হবে নাই বা কেন? বিয়ের কিছুদিন পরে সম্পত্তির ভাগাভাগিতে নাকি বাড়ী হারাতে হয়েছে।তারপর কবিতাদের ড্রেনে ফেলে দিয়ে পথে নেমে নানা গুতো খেয়ে এই হাওয়াঘর! উনাকে করুণা করে একটা কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে। না থাক। অবনী সম্পর্কিত খোঁচাগুলো এখনও হজম করতে পারিনি।বছর হয়নি, সেদিন ভীষন বৃষ্টি হচ্ছিল সন্ধ্যায়। আমার স্যাঁতস্যাঁতে মেসে অবনী এসে হাজির। তার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। সে বেলা টাকা ছিলো না বলে সিগারেট কিনতে পারিনি। মাথা ঘুরছিলো এমনিতেই।
-আমি কি করবো এখন?
-জানিনা
আর কিছুই না। অবনী চলে গিয়েছিলো। টাকা ছিলো না বলে সে রাতে সিগারেট খাইনি! মনে পড়ে গেল।ধুর হাওয়ায় হারিয়ে ফেলেছি অবনীকে,অন্য হাওয়া কিনে নিয়েছে! এইতো কত সহজ হিসেব।সবকিছুতো হলো শিকদারের অবস্থা দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তার বাড়ী আমি চিনি কিন্তু এতবড় হাওয়া ব্যবসায়ী সে বাড়ীতে কি থাকে? ঘুরতে ঘুরতে চলে গেলাম মালিবাগ রেলক্রসিং ঘেষে সেই বাড়ীতে।দরজা খুলে দিলো এক বৃদ্ধা। না এখানে শিকদার থাকে না।বছর খানেক আগেই চলে গিয়েছে। বাসার ভিতর থেকে আসা কম বয়সি ছেলেটি ঠিকানা দিয়ে দিলো। শিকদার এখন উত্তরা থাকে।

পকেট হাতড়ে সত্তর টাকা পেলাম। শিকদার হাওয়া ব্যবসায়ী,ওখানে গেলে পুরানো হাওয়া আড্ডার বন্ধু হিসাবে আদরের নিশ্চয় কমতি হবে না। অভাব যেনে পকেটে নিশ্চয় গুজে দিবে কিছু। সেসব পরে ভাবা যাবে।বাসে চড়ে চলে আসলাম উত্তরা।রুপযৌবন ওয়ালা একটা শহর,সুন্দরী সুন্দরী বিল্ডিং,মানুষগুলো হাঁটছেও মেপে মেপে। প্রতি কদমে শ্রদ্ধা জাগে। ঠিকানা অনুযাযী সুন্দর সাদা বাড়ীর সামনে এসে দাঁড়ালাম।বিরাট এপার্টমেন্ট দারোয়ান ব্যাটা আমাকে ঢুকতেই দিবে না।সুন্দরী বিল্ডিং বলে কথা,অনুপ্রবেশ সংরক্ষিত। নিজেকে শিকদারের বন্ধু হিসাবে জাহির করার পরও না।কত নম্বর ফ্ল্যাটে থাকে এটা না জানার শাস্তি স্বরুপ আমি বসে থাকলাম গেইটের বাইরে। বসে না ঠিক দাড়িয়ে। হাওয়ার সাথে মিলে হাওয়া পুড়ছি। দারোয়ানের মনে হয় মায়া হলো। ডেকে পাঠালো।শিকদারকে ফোন দেয়া হলো। দারোয়ানের মুখ দেখে বিব্রতবোধ করলাম,ওপাশ থেকে শিকদার চিনতে পারছে না। ফোনটা প্রায় কেড়ে নিয়ে আমার পরিচয় দেবার পরই চিনতে পারলো। হাহাহা দারোয়ানের দিকে তাকিয়ে একটা বিচ্ছিরি হাসি দিয়ে লিফটের দিকে এগিয়ে গেলাম।

শিকদার দরজার সামনেই দাড়িয়ে আছে! বন্ধু বলে বুকে জড়িয়ে ধরলো।কি পরিপাটি হয়েছে। সাস্থ বেড়ে সুখ বেরুচ্ছে। এত সুন্দর সোফায় বসতেও দ্বিধা হচ্ছিল
-তা বন্ধু কি খবর তোর বল!
কোথায় যেন কেঁপে উঠলো! আমি প্রশ্ন এড়িয়ে বললাম রুস্তব ভাইয়ের সাথে দেখা হয়েছে, তা তুই নাকি বিয়ে থা করেছিস?
রুস্তব ভাইয়ের হাসি এখানেও,শিকদারের মুখে “হুমম করেছি,অনেক সুখে আছিরে,সারাদিন ব্যস্ত থাকি। রাতে ঘরে ফিরি। তোর ভাবী খুব ভালো মানুষ। ওই কই গো তুমি কিন্নরী”
-বাহ ভাবীর নামটাতো বেশ সুন্দররে!
-হুমম আমি দিয়েছি! দেখতে তারচেও সুন্দর।
শব্দ করে ভাবী ঘরে ঢুকলো। অন্যের বউ দেখার মধ্যে একটা চিন্তাকাম আছে। আমি উৎসুক জনতার মত মাথা ঘুরিয়ে দেখলাম অবনী!। না নামটি মুখ থেকে বেরিয়ে যায়নি।ভিতরেই ছিলো।
সেদিন শিকদার এবং তার পরিবারের সাথে আমি এক সাথে খেয়েছি। অবনী আদর করে একটা চিংড়ি তুলে দিয়েছিলো পাতে! চিংড়ি থেকে কবিতা বেরুয়নি, দীর্ঘশ্বাসের কথা বলতে পারবো না।চলে আসার সময় শিকদার এক প্যাকেট সিগারেট কিনে দিয়েছিলো তাতে হাওয়া জ্বালাচ্ছি। হাওয়া সব পাল্টে দেয়,হাওয়া কিনে নিয়ে যায় হাওয়া,বোধ,কবিতা। হাওয়ার তোড়ে অবনীকে কিন্নরী নামে ডাকতে পারে যে কোন হাওয়া ব্যবসায়ী!ইশ আমার যদি একটা হাওয়া ঘর থাকতো।
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×