জীবনানন্দ দাশ কে সোজা গলিটা ধরে হাটতে দেখা গ্যাছে
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবনানন্দ দাশ কে কয়েক দিন যাবৎ সোজা গলিটা ধরে হাটতে দেখা গ্যাছে। খবরটা প্রথম চাউর হয় সফিক সাহেবের মাধ্যমে- যে দিন নিত্যদিনের মত সফিক সাহেব কে উনার বউ বকা দিয়েছিল আর সফিক সাহেব মন:কষ্টে সোজা গলিটা ধরে চোলাই কারখানা পাশকাটিয়ে আফরোজার ঝুপড়িতে কিছু সময় বিশ্রাম নিয়ে নোংরা নদীর পাড় দিয়ে ফিরে আসেন সে দিন- সে দিন থেকে জীবনানন্দ কে গলিটার মাথায় দ্যাখা গ্যাছে। সফিক সাহেব একেবারে শিশুর মতো উচ্ছলতা নিয়ে ফারহানের চা-স্টলে এসে কথাটা বলেন প্রতিবেশি উকিল সাহেব কে। আর উকিল সাহেব ও স্ব-কায়দায় কথাটা বাজারে ছেড়ে দেন। এই কথাটা তখনই ভেসে আসে যখন সফিক সাহেব সবজি দোকান অথবা চা-স্টলের পাশদিয়ে যান। সফিক সাহেবের কথাটা শুনতে খারাপ লাগে না। তিনি প্রায়ই এখন জীবনবাবু কে দেখেন। লক্ষীপেচাঁর মতো আস্তে আস্তে হেটে জীবনবাবু গলিটা পার হয়ে রেল লাইন ধরে হাটছেন। সেদিন তিনি পিছু নিয়েছিলেন। কিন্তু কিছুদূর যেয়ে আখন ঝোপের কাছে মোড়টা পার হয়ে আর ফলো করতে পারেন নি। যখন লোকেরা উনার কাছে জীবনবাবুর কথা জিজ্ঞেস করে- উনি বুঝেন তাদের মস্করাটা। তবুও সফিক সাহেব একটা হাসি দিয়ে বারবার বলা কথাটা আবার নতুন করে বলেন।
আজ সফিক সাহেব জোরকদমে হাটছেন, লোকজনের কথার কোনই জবাব দিচ্ছেন না। এখন তিনি প্রায় দৌঁড়াচ্ছেন রেল লাইন ধরে। জীবনবাবুকে তিনি ধরেই আনবেন....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন