somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মডেল অলি এবং সাংবাদিক মিনার মাহমুদের চলে যাওয়া; কিছু কথা

৩১ শে মার্চ, ২০১২ সকাল ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মডেল এবং অভিনেতা অলিকে যতদূর মনে পড়ে বিটিভির নিজস্ব স্টুডিওতে তৈরি একটি নাটকে প্রথম দেখি। এছাড়া টেলিভিশন বিজ্ঞাপনসহ ছোট পর্দায় তো দেখতামই। ছোটপর্দার মুখ হিসেবে তাকে সত্যিই পছন্দ করতাম। অপরদিকে সাংবাদিক মিনার মাহমুদ বাংলাদেশে আশির দশকের আলোচিত সাপ্তাহিক পত্রিকা বিচিন্তার সম্পাদক ছিলেন যা সে সময় পাঠকপ্রিয়তা পেয়েছিলো। সামরিক শাসনবিরোধী লেখা প্রকাশ করার কারণে পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়েছিলো। পরে পত্রিকাটি আবার চালু হলেও মিনার মাহমুদ যুক্তরাষ্ট্র চলে যান এবং দেড়যুগ পরে গত বছর দেশে ফিরে আসেন। মডেল অলি বা মিনার মাহমুদ কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। তারাও একে অপরকে ব্যক্তিগতভাবে চিনতেন না। কিন্তু আজ একটি কারণে তাদের একসাথে নিয়ে লিখতে হচ্ছে আর তা হলো 'আত্মহত্যা'য় তাদের অকালে চলে যাওয়া।

মডেল এবং অভিনেতা অলির আত্মহত্যার খবর জানার পর মন অদ্ভুত এক শূন্যতায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলো। ব্লগ, ফেসবুক এবং সংবাদপত্র থেকে জানতে পারি অলি উনার স্ত্রীর থেকে ক্রমাগত উপেক্ষিত হচ্ছিলেন এবং এক পর্যায়ে তার স্ত্রী বিবাহ বিচ্ছেদের মাধ্যমে তাদের সম্পর্কের ইতি টানতে চাইলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও অলির স্ত্রী অনন্যা ধীরে ধীরে মিডিয়ায় পরিচিত হতে থাকেন এবং নিজেই ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগী হন। এ জন্য অলির সাথে তার স্ত্রীর দূরত্ব বাড়তে থাকে। যদি এটাই কারণ হয়ে থাকে তাহলে তা খুবই দুঃখজনক। যতটুকু জানতে পেরেছি বাস্তবজীবনে ঠান্ডা মেজাজের চমৎকার একজন মানুষ ছিলেন। তার মায়ের কথাতেও তাই প্রকাশ পায়। অন্যদিকে আত্মহত্যার আগে স্ত্রীকে লেখা চিঠিতে সাংবাদিক মিনার মাহমুদের উল্লেখ করেন দীর্ঘ প্রবাস জীবন, সাংবাদিকতা এবং আরও অনেক কিছু নিয়ে হতাশাকে। আত্মহত্যার আগে তিনি ঢাকার রিজেন্সি হোটেলে কক্ষ ভাড়া করে নিজেকে গুটিয়ে নেন।

আজ তারা এই পৃথিবীর সকল হিসেব নিকেশ, আলোচনা তর্ক বিতর্কের ঊর্দ্ধে। তাদের চলে যাওয়া আমাদের সবাইকেই ব্যাথিত করেছে। কেন এই অকাল চলে যাওয়া? প্রিয় মানুষটিকে হারানোর শোক সইতে না পারা বা ক্রমপুঞ্জীভূত হতাশা থেকে মুক্তিলাভ করতে কেন একেবারে চলে যাওয়া? তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি চলে যাওয়াটাই কি সমাধান? এটা তো সাময়িক কোন সমাধান নয়। আপনাদের আরও অনেক কিছু দেয়ার ছিলো। এভাবে চলে যাওয়া কখনো কাম্য নয়, কখনো নয়। সহানুভূতির থেকে বেশি হয় আক্ষেপ আর কেউ না হোক একজন মা তো তার সন্তানকে সবসময়ের জন্য হারিয়েছেন এবং একজন স্ত্রী তার স্বামীকে।

ব্লগে, ফেসবুকে দেখেছি আত্মহত্যা করায় অলিকে ভীরু, মেরুদন্ডহীন, কাপুরুষ ইত্যাদি বলে আখ্যা দেয়া হয়েছে। অপরদিকে মিনার মাহমুদ লেখিকা তসলিমা নাসরিনের সাবেক স্বামী হবার কারণে অন্যদৃষ্টিতে মন্তব্য করা হয়েছে। হ্যাঁ, আত্মহত্যার মাধ্যমে মেনে নেয়া যায় না। জীবন অনেক মূল্যবান, একটা জীবন একদিনে সৃষ্টি হয় না। এই জীবনে লুকিয়ে থাকে অনেক অপার সম্ভাবনা। আমরা হয়তো তা খুঁজে বের করে আনতে পারি না বলে মানসিক বিপর্যস্ততা হতাশাকেই জীবনের শেষ পরিণতি বলে মেনে নেই। আজ তারা কেউই নেই তাই তাদের সম্পর্কে ঘেঁটে ঘুঁটে তীর্যক মন্তব্য করলে কিছুই হবে না। মানুষ যখন বেঁচে থেকে তখন তার মূল্যায়ন করা হয় না। সবার কাছ থেকে আড়াল হয়ে থাকলেও কারও ভ্রুক্ষেপ হয় না। আর যখন সে না থাকে তখনই তার ভালো সব কাজের স্বীকৃতি দেয়া শুরু হয়, শুরু হয় স্তুতি আর প্রশংসা বাক্যের বর্ষণ!

আত্মহত্যা কখনো সমর্থনযোগ্য উপায় নয়। হতাশা একটি অনেক বিধ্বংসী এবং গুপ্ত জীবনঘাতক। পৃথিবীতে আত্মহত্যার মাধ্যমে মানুষের মৃত্যুর হার নিতান্তই খুব কম নয়। ব্যক্তিজনিক, পারিবারিক, লেখাপড়াজনিত, পেশাগত, ইত্যাদিসহ আরও নানা কারণে প্রতিবছর বহু মানুষ আত্মহত্যার মাধ্যমে প্রাণ বিসর্জন দেয়। হতাশা যখন গ্রাস করে তখন ভীষণ যুক্তিবাদী মানুষটিও বেঁচে থাকার আলোকিত সব প্রদীপ ফুঁ দিয়ে নিভিয়ে দিতে পারে, যে প্রদীপগুলো হতো তার বেঁচে থাকার একেকটি আশাবাদী কারণ। আমরা যদি ভুক্তভোগী মানুষগুলোর জায়গায় একটু হলেও নিজেদের কল্পনা করি তাহলে বুঝতে পারবো এরকম সময়ে একটা মানুষ কতটা একা হয়ে যায় যে নিজেকেও আর খুঁজে পেতে চায় না।

একটা মানুষ যখন আত্মহত্যা করার আগে নিজেকে সবার থেকে আলাদা করে ফেলে, তার স্বাভাবিক ছন্দে তাকে আর পাওয়া যায় না, যতটুকু সম্ভব একা থাকে, অন্ধকার ঘরকে সঙ্গী করে নেয়। আমাদের চারপাশের প্রিয় মানুষদের যদি আমরা আমাদের চোখের আড়াল না হতে দেই, তাদের সবরকম পরিস্থিতিতে তাদেরকে সঙ্গ দেই, তাদের জায়গায় নিজেদের নিয়ে তাদের মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করি তাহলে হয়তো আত্মহত্যার মতো করুণ পরিণতি ঘটা আমরা অনেক অনেকাংশে রোধ করতে পারবো। পৃথিবীতে মন খারাপ হওয়ার একটা কারণ থাকলে চারপাশে তাকালে মন ভালো হয়ে যাওয়ার দশটা কারণ পাওয়া যাবে। সবচেয়ে বড় বন্ধন হচ্ছে পারিবারিক বন্ধন, আমরা যদি নিজেদের মায়েদের কথাও ভাবি তাহলেও আমরা অনেক কিছু থেকে নিজেদের অনায়াসে ফেরাতে পারি। এছাড়া সংকটময় মুহূর্তে বন্ধুদের থেকে ভালো মানসিক সমর্থন কেউই দিতে পারে না। প্রয়োজন হলে কাউন্সেলিংয়ের সাহায্য নেয়া যেতে পারে। তবে সবকিছুর আগে দরকার নিজের মনের জোর।

কোন প্রাণই যেন স্বেচ্ছামন্রণের মৃত্যুতে নির্বাসিত না হয়। সাময়িক ঘোর একটা জীবনকেই শেষ করে দেয় না, শেষ করে অনেক সম্ভাবনাকে, অনেক স্বপ্নকে। অলি, মিনার মাহমুদ আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন। চাই না কেউ এভাবে চলে যাক।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ দুপুর ১:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×