নকল খবর এইখানে
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার ছাগ-আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিলের প্রতিবাদে সংগঠনের ডাকা আধাবেলার হরতাল ম্যাচ গতকাল বুধবার কোনরকম কোষ্ঠ্যকাঠিন্য ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। নগরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ জামায়াত-শিবিরের ২৪ ছাগকর্মী-সমর্থককে আটক করেছে। দুই ছাগুটারের কাছ থেকে পেট্রলবোমা (ক্রিকেট বল) ও সাংকেতিক ভাষায় লেখা দুটি বাজারের ফর্দ (গেমপ্ল্যান) উদ্ধার করা হয়েছে।
এদিকে, ছাগশিবির-অধ্যুষিত হিসেবে পরিচিত চট্টগ্রাম সরকারি কলেজের তিনটি আবাসিক খোঁয়াড়ে গতকাল বিকেলে চার শতাধিক পুলিশ নেট প্র্যাকটিস করেছে।
পুলিশ বলেছে, হরতালের সময় নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুলসংখ্যক পুলিশ উইকেটকিপিং, এবং স্লিপ ফিল্ডিংয়ে ছিল। তারা চান্দগাঁও থানা এলাকা থেকে ১৩, পাঁচলাইশ থানা এলাকা থেকে আট, কোতোয়ালি থানা এলাকা থেকে দুই ও বাকলিয়া এলাকা থেকে একজন ছাগু কট করে। ম্যাচে নগরের দু-একটি ওভার ছাড়া প্রায় সব ওভারে রানরেট ছিল লাদিবিক। নগরের বৌদ্ধমন্দির সড়কে সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে ব্যাটিং প্রতিভার ঝলক দেখায় ছাগুটাররা।
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শরীফুল হাসান প্রথম আলোকে জানান, নগরের মুরাদপুরের এন মোহাম্মদ প্লাস্টিকের বিক্রয়কেন্দ্রের সামনের সড়কে একটি গাড়িতে পিকেটাররা পেট্রলবোমা ছুড়ে বোলিং কারিশমা দেখায়। সেখান থেকে প্রথমে একজনকে এবং পরে আরও চারজনকে কট করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) মনিরুজ্জামান অভিযান শেষে সাংবাদিকদের জানান, বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চকবাজার এলাকায় অবস্থিত চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাস এবং চট্টেশ্বরী রোডে অবস্থিত সবুর ছাত্রাবাসে অভিযান চালানো হয়। ছাগুশিবিরের কর্মীরা অবস্থান করছে এবং তারা ব্যাটবল নিয়ে টোকাটুকি করবে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অতিবিশ্বস্তসূত্রে জানা গেছে যে আটককৃত ২৪ ছাগু এবং ছাগুটারদের মধ্য থেকে প্রতিভাবান ছাগপ্রতিভাদের বাছাই করে বিশেষ ক্যাম্প গঠন করা হবে এবং পিপিএল টিটুয়েন্টির প্রথম আসরে তাদের পাঠিয়ে ইতিহাঁসের পাতায় নাম লেখানো হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




