somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্কাসের নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আক্কাছ ঘটনা বুঝতে পারছে না। অনেক্ষন
হা করে তাকিয়ে আছে ঐ দিকের একটা
দোকানে। রাস্তার পাশে সামিয়ানা
টঙ্গিয়ে কিছু লোক পান্তা ভাত বিক্রি
করছে আর প্রাইভেট কার থেকে নেমে
বড়লোকরা ঐ পান্তা ভাত কিনে খাচ্ছে।
আক্কাছ এমনিতেই একটু বেআক্কেল
টাইপের। যে কোন ব্যাপার বুঝতে তার
অনেক সময় লাগে। তার উপর আজকের
ঘটনাতো আরো জটিল। দামী গাড়ি
থেইকা নাইমা লোকজন রাস্তার পাশে
দাড়ায়া ভাত খায় তাও আবার কাচা
মরিচ,পেয়াজ দিয়া!! বড়লোকগুলার কী
আইজকা মাথা-টাতা খারাপ হইয়া গেছে
না-কি! যাদের বাসায় ভিক্ষুক গেলেও
পান্তা ভাত খাইতে দেয় না তারা
নিজেরাই আজ... নাহ! ঘটনা একটা নিশ্চয়ই
আছে। আক্কাছ তার রিক্সার উপর বসে বসে
এসব ভাবছে। হঠাৎ করেই এক লোক
আক্কাছকে ডাক দেয়, "এই মামা যাইবা?"
আক্কাছের চিন্তার মধ্য হঠাৎ ছেদ পরে।
সে বলে যামু। লোকটি তার রিক্সায় উঠে
বসে। এই লোকটিও এইমাত্র ঐ সামিয়ানা
টাঙানো দোকান থেকে পান্তা ভাত
খেয়ে আসে। আক্কাছ তার কৌতূহল
মেটানোর জন্য তাই লোকটিকেই ঘটনা
জিঙ্গেস করে। লোকটি বলে,"আজতো
নববর্ষ, এইদিনটি বাংলার-বাঙ্গালীর
ঐতিহ্য,তাই এইদিনে সবাই পান্তা ভাত
খায়"। আক্কাছ মনে মনে হাসে,কারন সে
এই ঐতিয্য সম্পর্কে না জেনেও আজ
পান্তা ভাত আর কাচামরিচ খেয়ে
এসেছিল। তাছাড়া এতোদিন পান্তাভাত
খাওয়াটাকে সে ছোটলোকী একটা
ব্যাপার মনে করতো কিন্তু আজ তার গর্বে
বুকটা ভরে যায় এই ঐতিহ্যের কথা
শুনে,কারন সে এই ঐতিহ্য-সংস্কৃতি
প্রতিদিনই পালন করে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×