এদিক ওদিক
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কতিপয় সংশোধনী প্রস্তাব-- ঢাকা বানান আগে ইংরাজিতে Dacca লেখা হোতো। ইংরেজরা মহাপ্রাণ রর্ণের উচ্চারণ করতে পারে না এ কারণে হয়তো ঢাকার উচ্চারণ ডাকা এবং বানান Dacca হয়েছিল। এরশাদের শাসনামলে Dacca সংশোধন করে Dhaka করা হয়। আমার মনে হয় ঢাকার মত চট্টগ্রাম,সিলেট ও বগুরা সহ এ জাতীয় সকল ইংরাজি বানান সংশোধন করা উচিত। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বানান ইংরাজিতে Tagore, এটাও নিশ্চয়ই ইংরেজদের কাজ। রবীন্দ্রনাথ স্বয়ং বাংলা ও ইংরাজি বানান-উচ্চারণ নিয়ে লেখালেখি করেছেন, অথচ তাঁর নাম তাঁর জীবদ্দশাতেই Tagore হোলো কি করে তা বোধগম্য নয়। সামনে তাঁর জন্মের সার্ধশত বার্ষিকী পালিত হবে বাংলাদেশ ভারত যৌথ উদ্দ্যোগে। তার আগে বা সেই অনুষ্ঠানে যৌথ সম্মতিতে Tagore সংশোধন করা যেতে পারে। আর একটি প্রস্তাব, ১৯৬৯-এর গণ অভ্যূত্থানে শহীদ আসাদের স্মরণে ঢাকার মোহাম্মদপুরে একটি গেট নির্মিত আছে, যা বাসে চড়ে যাতায়াতের সময়ও নজরে পরে। কিন্তু যারা জানেনা যে ওটা আসাদ গেট তারা দেখে বা পড়ে বুঝতে পারবে না যে ওটা আসাদ গেট যদি না সে উর্দু জানে। কারণ ঐ গেটের ওপর উর্দুতে লেখা। স্বাধীনতার ৩৮ বছর পরও শহীদ স্মৃতি স্তম্ভে বাংলায় লেখা হোলো না এটা দু:খজনক। সংশ্লিষ্ট সকলে দৃষ্টি দেবেন আশা করি।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন