বাংলাদেশ ক্রিকেট দলের নতুন যাত্রা শুরু হলো
১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিউজিল্যান্ডকে ৪-০ ব্যাবধানে হারিয়ে বাংলাদেশ প্রথম কোন টেষ্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতল। বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন যাত্রা শুরু হলো। তাদের বিজয়ে যারা আজ এতো আনন্দের জোয়ারে ভাসছে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে তারাই বাংলাদেশ দলের পরাজয়ে যাচ্ছেতাই ভাষায মন্তব্য করে। মাথায় তুলতেও সময় লাগে না আবার ছুড়ে ফেলতেও সময লাগে না। বাংলাদেশ দলের ধারাবাহিকতা নাই, হঠাৎ ভুলবশত: দুই এক ম্যাচ জিতে----ইত্যাদি ইত্যাদি। মানুষ জন্মের সময দাড়ি-গোঁফ নিয়ে জন্মায় না, ওসব গজাতে সময় লাগে। তারা বুঝতে চায় না যে একটা দলকে পরিণত হতে , ধারাবাহিকভাবে সাফল্য পেতে একটা সময় দিতে হয়। বাংলাদেশ যে এখন ভালো করছে তার শুরুটা হয়েছিল ডেভ হোয়াটমোরের সময় থেকে। এখন তার সাফল্য পেতে শুরু করেছে দলটি। তাদের দায়িত্বও এখন বেড়ে গেল অনেক। এই সাফল্যের ধারাকে অব্যহত রাখতে হবে। বাংলাদেশ দলের সাফল্যে আমি খুশী তবে খুশীর জোয়ারে ভেসে যেতে রাজী নই , আবার তারা ব্যর্থ হলে হতাশ বা আজেবাজে মন্তব্য করতেও রাজী নই। তারা সফল হতে শুরু করেছে এই সাফল্যের ধারা অব্যহত থাকুক এই শুভ কামনা রইল বাংলাদেশ দলের প্রতি।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন