আপোষহীন নেত্রী, কঠিন কঠোর মানবী,চিরায়ত বাঙালি নারীর কোমল মাতৃরূপ ছিটেফোটাও যার মধ্যে দেখা যায়নি কোনদিন, সেই দেমাগি অহংকারী বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া সন্তানদের দুঃসময়েও যার চোখে জল দেখা যায়নি সে কিনা আজ সাংবাদিক সম্মেলনে চোখের জল ফেললেন। এ দৃশ্য বোধকরি দেশবাশীর কাছে নতুন, যদিও শেখ হাসিনার বেলায় পরিচিত দৃশ্য। কিন্তু কেন এই চোখের জল? শত শত কোটি টাকার বাড়ির জন্যে নাকি এক কাপড়ে বের হয়ে আসতে হলো সেই জন্যে? যদি প্রথম কারণ হয়, তাহলে বলব জনগণের সম্পত্তি জনগণকে ফেরত দিতে এত কষ্ট কিসের? এটা তার স্বামী বা তার পৈত্রিক সম্পত্তি নয় বা তার নিজের অর্জনও নয়। তার স্বামী হত্যার প্রধান বেনিফিসিয়ারী একজন অবৈধ রাষ্ট্রপ্রধান তাকে এই বাড়িটি গরু মেরে জুতো দান করেছিল। জনগণের সম্পত্তি কাউকে দেওয়া জনগণ পছন্দ করে না। যেমনটি করে নাই শেখ হাসিনার বঙ্গভবন লিখে নেওয়ার সময়। একজন বৈধ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দান করার পরও শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছিল গনভবন থেকে কারণ জনগণের সম্পত্তি কেন একজন ভোগ করবে? সেখানে অবৈধ সরকারের প্রধান হিসেবে এরশাদের দেওয়া বাড়ি থেকে উচ্ছেদের জন্য দুঃখ হওয়ার কারণ দেখি না। আর যদি জোড় করে বের করার জন্য কান্না হয় তাহলে বলবো, আদালতের রায়ের সাথে সাথে বাড়ি ছেড়ে দিলেই ভাল করতেন। আরও ভালো করতেন বাড়ি ছাড়ার নোটিশ পাওয়ার সাথে সাথে যদি বাড়ি ছেড়ে দিতেন, তাতে ভাব -মূর্তি আরো উজ্জ্বল হতো। তাছাড়া বাড়ির ব্যাপারে আদালতে গেছেন নিজেই, সুতরাং আদালতের রায় মেনে নিয়ে উনি যথা সময়ে বাড়ি ছেড়ে দিলে কেউ তাকে বের করে দেওয়ার সুযোগই পেতো না। তবে বাড়ি থেকে বের করার সময যদি কেউ অশোভন আচরণ করে তবে তা অবশ্যই নিন্দনীয় । দুই বারের প্রধান মন্ত্রী ও বিরোধী দলের নেত্রী হিসেবে সরকারের নিকট শিষ্ঠাচার আশা করতে পারেন। এদেশে কত মানুষ তার বসত ভিটা থেকে বৈধ সম্পত্তি থেকে উচ্ছদ হয় তার জন্য হরতাল হয় না কিন্তু একজনকে অবৈধ দখল থেকে উচ্ছেদ করার জন্য হরতাল করা শুভ বুদ্ধির পরিচয় না। জনস্বার্থে হরতাল সমর্থণ যোগ্য কারো ব্যক্তিস্বার্থে নয়। খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাসায় থাকলে তার লাভ, তার দল বা জনগণের নয়।
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।