কবি সত্য দ্রষ্টা, কবি ভবিষ্যৎ দ্রষ্টা!
১২ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবি সত্যকে প্রত্যক্ষ করেন, ভবিষ্যৎ দেখিতে পান। তাইতো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাহার ১৪০০ সাল কবিতায় বলিয়াছেন- '' আজি হতে শত বর্ষ পরে ...............'' । তিনি জানিতেন ১০০ বছর পরে বাংলাদেশের মানুষ তাহার কবিতা লই্যা হাসাহাসি করিতে পারে, তাই তিনি ১৪০০ সাল কবিতা লিখিয়া তাহার পথ বন্ধ করিয়া গিয়াছেন । তিনি ইহাও জানিতেন যে বাংলাদেশে বিএনপি ও আওয়ামীলীগ নামে দুটি রাজনৈতিক দল জন্ম গ্রহণ করিবে , তাই তিনি " সোনারতরী'' কবিতায় দুটি রাজনৈতিক দলের জন্য দুটি প্রতিক বরাদ্দ করিয়া দিয়াছেন। একটি হইল ধানের শীষ, আর অন্যটি নৌকা । দুই দল তাহাই মাথা পাতিয়া লইয়া কবিগুরুর প্রতি তাহাদের ভক্তির নিদর্শন রাখিয়াছেন তাহা অনস্বীকার্য ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জানিতেন বাংলাদেশে ছাত্রদল নামে একটি ছাত্রসংগঠন জন্মগ্রহণ করিবে তাই তিনি '' ছাত্রদলের গান '' রচনা করিয়া রাখিয়া গিয়াছেন । এখানে উল্লখ্য রবীন্দ্রনাথ ইহাও জানিতেন যে, ড: কর্ণেল অলি আহমেদ নামে একজন রাজনীতিবিদের জন্ম হইবে এবং তিনি বিএনপিতে বারবার ফিরিয়া আসিবেন তাইতো তিনি গান রচনা করিয়া গিয়াছেন -'' অলি বারবার ফিরে আসে অলি বারবার ফিরে যা্য় । এবার বুঝুন কবিরা কতবড় ভবিষ্যৎ দ্রষ্টা !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন