
আমাদের এলাকার স্মার্ট বয় আব্বাস
ফেইসবুকে D.J Boss
লোকে ডাকে গাবগাছ।
দিন নেই রাত নেই সানগ্লাস চোখেতে
স্মার্ট ফোন হাতে নিয়ে
ডুবে ফেইসবুকেতে।
Ok Boss, Wow, Lool ইংরেজী হরদম
Hi Brow How are you?
থাপা মেরে কর্দম।
ফ্রেন্স কাট দাড়ি মুখে গতরেতে সেন্টু
ম্যাচ করা হাফ পেন্ট
ওয়া....ওয়া মিন্টু।
নাম লিখা ক্যাপ পড়ে হেডফোন কানেতে
ক্যাটওয়াক করে হাটে
ইংলিশ গানেতে।
ঘোড়া কাট চুল তার লাল, নীল বাহারে
বিস্মিত নয়নেতে দেখে লোকে তাহারে।
ঘৃণা ভরে থু থু ফেলে
দেশ পাক রক্ষা।
ওরা ভাবে এলাকাতে হল বুঝি যক্ষা।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




