
মায়ের মত নাইত কেহ এমন আপনজন
সন্তানেরই সুখের চিন্তা মনে সর্বক্ষন।
যখন তুমি ছোট ছিলে, বাক ছিলনা মুখে,
তোমার সকল চাহিদা কে
দেখত তোমার চোখে?
কাঁদলে তুমি কে বুঝিত
চাইছ তুমি কি-যে
তোমায় খুশি রাখত কেগো দুঃখ ভোগে নিজে?
অসুখেতে ভুগলে তুমি ঘুম নেই কার চোখে?
সোনামানিক বলে কেবা খাবার দিত মুখে?
আজকে তুমি অনেক বড় চলতে পার নিজে
দরকারী সব নিতে জান আপন হাতে খুঁজে।
চারিপাশে আজকে তোমার কত আপনজন,
বিনোদনে ভরিয়ে রাখে সদাই তোমার মন।
অবস্থারই বদলেতে বদল হবে তারা,
হয়ত কেহই থাকবেনা আর হলে সর্বহারা।
সকল কিছুর বদল হলেও হয়নি বদল যা,
খুঁজে দেখ তোমার দুঃখে আজও কাঁদে মা।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




