
সূর্যের মত ঝলমল করে আমি যে শিখেছি জ্বলতে,
মিথ্যারে আমি ঘৃণা করি সদা
শিখেছি সত্য বলতে।
শিখিয়াছি আমি নিজের চিনিতে
অপরে বাসীতে ভাল,
শিখিয়াছি আমি আঁধারের বুকে
জ্বেলে দিতে দ্বীপ আলো।
জানিয়াছি আমি হিংসার মাঝে
আপন ধ্বংস নিহিত,
নিন্দারে আমি পাশ কেটে চলি
চির সুখে হই ভীত।
জানিয়াছি আমি বিত্তের মাঝে
আসলেত নাই সুখ,
অপরের হিত নাহি চায় যে
সে কেনে আপন দুঃখ।
সেইতো মানুষ অপরের হিতে
যে জীবন ব্যাস্ত রাখে,
মিথ্যা, হিংসা, নিন্দা থাকিয়া
সর্বদা দূরে থাকে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




