
চাঁদ মামা আকাশেতে একা একা হাস
দুধ,ভাত খেতে দেব যদি বাড়ি আস।
মুড়ি, দই, চিড়ে দেব, খেজুরের গুঁড়
এত ডাকি তবু কেন থাক তুমি দূর?
কি এমন কাজ বল তারাদের সাথে!
দিনে তুমি কোথা যাও? ফিরে আস রাতে?
জেগে থাকি তাই বলে মা আমাকে বকে,
তুমি এসে খুব করে বকে দাও মাকে।
মা"টা না বোকা ভারি, বুঝে নাতো কিছু
ভাবখানা শুধু তার জানে কত কিছু।
বলো মামা, কারো "মা" কি এতো বোকা থাকে!
ভাইকে কি কেউ কভু মামা বলে ডাকে!
তুমি এলে দুই জনে মাকে দিয়ে আড়ি
একসাথে চলে যাব তারাদের বাড়ি।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


