
যুদ্ধ যে আজ জমবে ভারি খেলার মাঠে ফুটবলে,
দু-চার খানা ভাঙ্গবো যে পা নানান কলা কৌশলে।
ক'দিন আগে করল যে কি, ভাবছ বুঝি নেই মনে!
ব্যাটারা আজ বুঝবে সবই ক্ষেপাল যে কোন জনে।
সপ্তা ধরে রপ্ত হলো ফাউল করার কায়দাটা,
এমন ফাউল যায়না বুঝা, এটাই হলো ফায়দাটা।
আজও খেলায় হয় যদি হার, বাঁচার তবে অর্থ কি?
আমরা নাকি নেংটি ইঁদুর! খুঁড়ব তবে গর্ত কি?
ওদের পাড়ার সব ভরসা নতুন আসা ছোকরাটা,
বল পায়ে সে ভীষণ পাকা, দারুণ খেলার কায়দাটা।
আজকে ওকেই করবো ঘায়েল, মাঠে গিয়ে নামবো যেই,
কিন্তু বাড়ির বাইরে যাব তাহার কোন কায়দা নেই।
বাবার যেন কি হলো আজ, অফিসেতে যায়নি তাই,
একমনেতে খুঁজছে কিছু ধুলি জমা ডাইরিটায়।
দাতের চাপে নখ কাটি তাই বইয়ের পাতায় মুখ গুঁজে,
তবে কি হার আজ আমাদের! জিতবে ওরা চোখ বুজে!
হায়! হায়! হায়! হারল আজো এ পারার-ই ছোকরা দল,
কি লাভ হলো রপ্ত করে ফাউল করার নতুন ছল?
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




