
বান ডেকেছে এই মনেতে আজ,
কে করে আজ লোক দেখানো লাজ?
কুসংস্কারের বদ্ধ দোয়ার ভেঙে
সেজেছি আজ মুক্ত স্বাধীন সাজ।
নেই মনে আজ লোক সমাজের ভয়
এ মন যে আজ পেছন ফেরার নয়।
হৃদয় মাঝে আজকে চাওয়া শুধু,
স্বপ্ন সকল করতে হবে জয়।
আজ কে মানে মিথ্যে সমাজ বাধা?
পরাজিতের বিছিয়ে দেয়া ধাঁ ধাঁ।
জীবন চলার তিক্ত কঠিন পথে
ভুলেছি আজ আবেগ ধরে কাঁদা।
আজকে এ মন মুক্তি পাবার সুখে
স্বপ্ন জয়ের নিশান নিয়ে বুকে,
ছুটছে যে আজ পাগলা হাওয়ার বেগে
সাধ্যটি কার দেয় তারে আজ রুখে?
কে থাকে আজ আঁকড়ে ধরে স্মৃতি!
মান বাঁচাতে মিথ্যে স্বজনপ্রীতি।
সব ভুলে মন নিয়েছে যে আজ
আপন বেগে সম্মুখ চলার নিতি।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



