somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলমন্ত্রীর যোগ্যতার প্রমান চাই যে, তিনি যোগ্য রেলমন্ত্রী তথা জেষ্ঠ রাজনীতিবিদ ।চাই জরুরী পদক্ষেপ । শুধুই সমালোচনা নয়, প্রয়োজন ভালো হবার জন্য তাগিদ আর তিক্ষ্ণ পর্যবেক্ষন ।

১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :









কিছু নিষিদ্ধ যায়গা আছে যেখানে কেউ যেতে চায় না । সে ভালো কি মন্দ লোক হউক না কেন ।

যেমন ধরুন, আমরা হরহামেশা বলে থাকি রাজনীতিতে এখন আর ভালো লোক আসেনা । এটাই কি সমাধান হোল রাজনীতির । রাজনীতির উপর একটি দেশ, জাতী তথা ব্যক্তির সকল কিছুই নির্ভর করে । আর যদি তাই হয তাহলে রাজনীতিতে ভালো লোকের দরকার হওয়া সত্ত্বেও তারা আসে না কেন । এই প্রশ্নের উত্তর খুজে সমাধান করতে হবে । যারা এই হরহামেশা নেতিবাচক ও হতাশাজনক কথা বলি তাদের দ্বারা আসলে দেশ, জাতি তথা সমাজের কারো (ঐ ব্যক্তি নিজে ছাড়া) উন্নয়ন হয়না, হবেও না । এখানে ভালো মানুষের আসতেই হবে । নতুবা আমার দেশ নেতিবাচক প্রভাবের স্রোতে অতল গহবরে হারিয়েই যাবে । এখনই এই ধারার পরিবর্তন করতে হবে ।

যারা ব্লগে লিখেন, পড়েন তাঁরা অবশ্যই অন্য পাচজন সাধারন মানুষ থেকে একটু হলেও আলাদা । তার তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করবে এটাই প্রত্যাশা ।

রেল একটি বড় দুর্নীতির আখড়া । এখানে মেরুদন্ডহীন লোকের সংখ্যাই বেশী । রেল বিভাগে যারা কাজ করেন তাদের মধ্যে কিট ছাড়া কজনইবা পাবেন । এই কিটের ভিড়ে নিজেকে আলাদা রাখা প্রথমত খুবই কঠিন । তাছাড়া এখানে ভালো থাকতে হলে খুব সহজে সম্ভব নয় । তাই মিডিয়াকে অবশ্যই এখন সজাগ থাকা জরুরী । বিশেষ করে রেল মন্ত্রীর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষন করা তথা তার পাশে থাকা । কারন যদি রেলমন্ত্রী সত্যি এর সাথে জড়িত না থাকে তাহলে তাকে সহযোগিতা করতেই হবে নতুবা তার ঘাড়েই সকল দোষ দেয়া হবে । কারন এই টাকার ভাগ শিকল বদ্ধভাবে সকলের নিকট অংশ পৌছাবে ।

অন্যদিকে যাদের নামে অভিযোগ উঠেছে তাদের অন্তত সকল যোগাযোগের মাধ্যম থেকে বিরত রাখা হয় । স্ব-সম্মানে গৃহবন্ধী (সম্পূর্ন একাকী রাখতে হবে) করে রেখে সুষ্ঠ তদন্তের চেষ্টা করতে হবে । নতুবা সুষ্ঠ তদন্ত কখনই সম্ভব নয় । এদের হাত এতই পিচ্ছিল যে সকলের গোপন জায়গায় পৌছায় । তাই এই কালো হাতের যোগাযোগ প্রথম বন্ধ করতে হবে ।

রেলমন্ত্রীর এটাই সবচেয়ে বড় সুযোগ নিজেকে রেলমন্ত্রী হিসেবে সফল ও যোগ্য প্রমান করার । যদি না পারেন তাহলে অবশ্যই পদত্যাগ এবং ক্ষমা প্রার্থনা করে রাজনীতি থেকে বিদায় নেয়া উচিত । এত দীর্ঘ রাজনীতির জীবনে এইবার মন্ত্রী হবার গুরুত্ব অনেক । সকল মানুষেরই এই মন্ত্রীর প্রতি প্রত্যাশা অনেক । দলের চেয়েও ব্যক্তি হিসেবে অনেকে তাকে যোগ্য রাজনীতিবিদ হিসেবে মনে করেন । সুতরাং এটাই যোগ্যতা প্রমানের একমাত্র চাবিকাঠি ।

প্রিয় পাঠক অনেক সময় নষ্ট করলাম আপনাদের । আপনারা যদি আমার কথাগুলো বুঝতে পারেন তাহলে আপনাদের মত করে জ্ঞানগর্ব আলোচনা ব্লগে তুলে ধরুন । সম্ভব হলে একটা লিংক দিবেন । প্রত্যাশায় রইলাম । ভালো থাকুন সকলে ।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জয়তু এ আই: পৃথিবী বদলে যাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ৭:২৭


An Outstanding Scientific Odyssey:

আমরা যারা ল্যাবে কাজ করি, তারা খুব ভাল ভাবেই জানি একটা জীবন রক্ষাকারী ঔষুধ বা মানবজাতির জন্য উপকারী মেথড/ম্যাটেরিয়াল ডেভেলপ করতে কত বছর ধরে রিসার্চ, সাধনা,... ...বাকিটুকু পড়ুন

পাথারের ফসল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৪


সেই গ্রামের আইল পাথারে
বেড়ে ওঠা আমি এক মানুষ;
কখনো হাল চাষ করা হয়নি
তবু মাটির গন্ধে যে ফাল্গুন!
স্মৃতির আকুতি কন্ঠের সুর
সবুজ শ্যামলা মাটির ঘান-
বয়ে যায় এক বিস্মৃতির নগর;
যেখানে... ...বাকিটুকু পড়ুন

উর্দু ভাষা ও তার উৎপত্তি

লিখেছেন কিরকুট, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১৩

উর্দু ভাষার আসলে নিজস্ব কোনো স্বতন্ত্র লিপি নেই। এটি মূলত আরবি ফারসি উৎসের লিপি ব্যবহার করে লেখা হয়। ঐতিহাসিকভাবে উর্দুর বিকাশ ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনামলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুঘল সাম্রাজ্যের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

×