দেখুন দেশে প্রতিবন্ধির সংখ্যা কি পরিমানে বৃদ্ধি পাইছে । সত্যি কথা বলার মত মেধাও কি আমাদের হারিয়ে গেছে ।
বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গত নির্বাচনের সময় বলেছিলেণ বাংলাদেশের একমাত্র শিশু আর প্রতিবন্ধী ব্যতিত সকল মানুষই কোন না কোন ভাবে রাজনীতির সাথে যুক্ত । অর্থাৎ তারা কেহই নির্দলীয় নয় । এই কথা বলার পর যারা সমর্থন করেন নি তাদেরকে তখনও আমি বুদ্ধি প্রতিবন্ধি বলেছি । কারন একটি দলকে সমর্থন করলে অন্য দলের কোন কিছুই যে মেনে নেয়া যাবেনা, সকল কথার বিরোধিতা করতে হবে এমন তো কথা নয় । যারা করেন তারা তাদের চিন্তার বিষয়টিও নেত্রীর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আর বাকিটুকু কিভাবে রাস্তায় মেয়েরা হাটাচলা করেন, কি দেখে ছেলেরা উত্তেজিত হয়, কাদের পকেট কাটা যায়, কবে একটা হরতাল হবে ইট পাটকেল মেরে যদি হরতালের সমর্থন কারীর নিকট হতে দু/চারটি টাকা ভিক্ষা পাওয়া যায় ইত্যাদি কাজে ব্যায় করেন । এবং একটা লজ্জ্বার কথা হলো যারা সুট টাই পড়েন তারা এই সকল লোকদের ভয় পায় । হায়রে ভদ্র কাপুরুষগণ তোমাদের প্রতি রইল একরাশ.......... । যাই হোক । রাজনীতিতে উচিত প্রতিটি বিষয়ের উপর সত্য মতামত প্রকাশ করা । আমরা আকাশের চাদ একদিনে হাতে পাবো তা কিন্তু নয় ।
গতদিন জাকির নায়েকের একটা বক্তব্য শুনছিলাম । তিনি বললেন কিছু উদ্ভাস্তুদের আমি আশ্রয় দিলাম । তারা আমার ঘরে থেকে এক সময় আমাকেই আমার ঘর থেকে তারিয়ে দিতে চাইল । আর আমি যখন এর প্রতিকার চাইতে গেলাম তখনই আমি নিজেই হয়ে গেলাম সন্ত্রাসী । আমি একা একা অনেক হাসলাম । কারন এই কথাটি অনেক হাসির মনে হইল । ধর্ম নিয়ে এই বিষয়ের আলোকে আলোচনা করবোনা । যাই হোক আমার দেশে বর্তমান সরকার সকল কিছুতে সফল নয় এর মানে এই নয় যে সকল কিছুতে ব্যার্থ । এটা যারা মোনে করেন তারা করতে পারেন আমি করি না । কারন যে সকল বিষয়ে তারা ব্যর্থ হয়েছে তার সাথে বিশ্বরাজনীতি তথা আমার দেশের কিছু পাচাটা মানুষও জড়িত । এদের মধ্যে উল্লেখযোগ্য হল : ড. ইউনুস, বেশকিছু এনজিও ইত্যাদি । তবে এই সমস্যাগুলো দুর করতে তথা দেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিনত করতে হলে এই ব্যাথাগুলো সহ্য করে আবার এই সরকারকেই ক্ষমতা দিতে হবে নতুবা আমরা আবার পিছিয়ে যাবো ।
ইলিয়াস গুম হলো বিএনপি হরতাল দিল, কিন্তু ইলিয়াস যখন রাজনীতির নামে হত্যা করেছেন তখন বিএনপি কি বাধা দিয়েছিল তথা তাকে আইনের আওতায় আনছিলেন । ইলিয়াস গুম হওয়ার প্রতিবাদে হরতাল দেয়ার ফলে দুই জন হরতাল সমর্থক মারা গেলেন তাদের জন্য বিএনপি কি সত্যিকার কোন প্রতিবাদ করেছিলেন । তাদের পরিবারের কি এখন কোন খোজ নিচ্ছেন । যদি না নিয়ে থাকেন তাহলে আমরা সাধারন মানুষ কেন মুক্ত চিন্তা করার ভার তাদের হাতে দেব ।
শেয়ার মার্কেট ধষে পড়েছে কিন্তু সাধারন মানুষের কতটাকার ক্ষতি হয়েছে । যারা সাধারন মানুষ হওয়ার পড়েও শেয়ার মার্কেটে ইনভেষ্ট করেছে তারা কি বুঝে শেয়ার মার্কেটে এসেছেন নাকি লোভে এসেছেন । শেয়ার মার্কেট সাধারন কোন মানুষের মার্কেট নয় । শেয়ার মার্কেটে যাদের ইনভেষ্ট করা আছে তাদের অর্থের উৎস প্রকাশ করলে বা তাদের ট্যাস্ক হার দেখলে বোঝা যাবে তাদের সত্যিকার মুখ । মুখোশ তাদের খুলে দেয়া দরকার । কিন্তু কে করবে কারন তারা চোরে চোরে মাসতুতু ভাই ।
খালেদা জিয়া তার বাড়ি রক্ষার জন্য হরতাল দিলেন, দেশ অচল করার পরিকল্পনা করলেন, চোখ দিয়ে খালেদার বঙ্গোপসাগর বয়ে গেল অথচ সারা দেশে ধর্ষনের নামে যা হচ্ছে তার জন্য তার চোখে কোন জল নেই কেন???? খালেদরা কাছে কোন জবাব নেই ।
সকল কাজই যদি সরকার করবে তাহলে বিরোধী দলের দরকার কি??? বিরোধী দল যদি তাদের কিছু মানুষের স্বর্থ রক্ষার জন্য আমার মত সাধারন মানুষকে ব্যবহার করে তাহলে এখন সময় এসেছে কিছু একটা নতুন চিন্তা করার ।
প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রীর ভাষণে জনগণের জন্য আশার কোনো কথা নেই- বিএনপির এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?
হ্যাঁ - 70%
না - 30%
মোট ভোট সংখ্যাঃ 667
Click Here

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



