somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সিরিয়ায় রাসায়নিক হামলায় সহস্রাধিক নিহত’

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘সিরিয়ায় রাসায়নিক হামলায় সহস্রাধিক নিহত’


সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে রাসায়নিক অস্ত্র ব্যবহারে অন্তত ১৩শ’ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীরা।

বুধবার সকালে রাজধানীর কাছে গাউটা অঞ্চলে বিষাক্ত রাসায়নিক পদার্থসহ রকেট হামলা চালানো হয় বলে তাদের অভিযোগ।

হতাহতের ঘটনা সঠিক হলে এটি হবে কয়েক দশকের মধ্যে বিশ্বে সবচেয়ে বড় ধরনের রাসায়নিক অস্ত্রের হামলা।

তবে বাশার আল আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করছে।

সিরিয়ার গৃহযুদ্ধে কোনো পক্ষ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে কি না, তা খতিয়ে দেখতে মাত্র তিনদিন আগে সিরিয়া পৌঁছেছে জাতিসংঘের তদন্ত দল।

নতুন করে হতাহতের খবরে তদন্তকারীদেরকে দ্রুত সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমা ও আরব রাষ্ট্রগুলো।

সিরিয়ার দীর্ঘদিনের মিত্ররাষ্ট্র রাশিয়াও বিরোধীদের অভিযোগের ‘কার্যকর’ তদন্ত চেয়েছে। তবে মস্কো মনে করছে, আসাদবিরোধীরা মূল ঘটনাকে রঙ চড়িয়ে উপস্থাপন করছে।

রয়টার্সের কাছে সিরিয়া থেকে ফ্রি ল্যান্স সাংবাদিকদের পাঠানো ছবিতে দেখা যায়, একটি হাসপাতালের মেঝেতে বহু মানুষ কাতরাচ্ছে। আক্রান্তদের দীর্ঘক্ষণ ছটফট করার পর নিথর হয়ে যেতে দেখা গেছে।

তবে ওই সব ছবি ও ভিডিওচিত্র সঠিকভাবে যাচাই করা যায়নি বলে সংবাদ মাধ্যমটি জানায়।


বিরোধী দল সমর্থক একটি পর্যবেক্ষক সংগঠন জানিয়েছে, তারা হাসপাতাল ও ক্লিনিকে ৪৯৪টি মৃতদেহ পেয়েছে যার ৯০ ভাগই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

আরেক বিদ্রোহী গ্রুপ সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন ৬৫০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে।

১৯৮৮ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিলেন। দামেস্কের রাসায়নিক অস্ত্রের ব্যবহারের বিষয়টি প্রমাণ হলে এটি হবে তার পরের প্রথম ঘটনা।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বিরোধী পক্ষের এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

তিনি সিরীয় সরকারের প্রতি ওই অঞ্চলে তদন্তকারী দলকে যাওয়ার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন।

হগ বলেন, “যদি এটি সত্য প্রমাণিত হয় তবে তা হবে বেদনাদায়ক এবং সিরিয়ায় এ ধরনের অস্ত্রের ব্যবহারের তীব্রতা বাড়িয়ে দেবে।”

এএফপির বরাতে জানা গেছে, আরব লিগ ইতোমধ্যে ওই এলাকায় জাতিসংঘের তদন্তকারী দলকে যেতে অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছে, ইরবিন, দুমাম এবং মুয়াদহামিয়াসহ অন্যান্য বেশকিছু এলাকায় এই হামলা চালানো হয়েছে।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×