somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কর্পোরেট দুনিয়া হচ্ছে বুদ্ধির দুনিয়া, যেখানে আবেগের অবস্থান নিভু নিভু প্রদীপের আলোর মত দেখা যায় মাত্র, কোন কাজে আসেনা ।

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সকলেই কর্পোরেট দুনিয়ার এবং ডিজিটাল কর্পোরেট দুনিয়ার সাথে পরিচিত, এক অর্থে হরদম, মহরম অবস্থা । কর্পোরেট দুনিয়াায় এক শ্রেনীর মানুষকে বোকা বানিয়ে শাসন এবং শোষন করে এক পৃথিবীতে দ্বৈত পৃথিবীর অবস্থান তৈরী করে । যা এই পৃথিবী তথা সমাজকে দুটি শ্রেণীতে ভাগ করে পুজিবাদী সমাজ গঠন করে বিলুপ্ত দাস প্রথার নতুন ভার্সন শুরু করার পায়তারা করে চলেছে । এর অবসান দরকার নইলে আমরাও আশঙ্কার মধ্যে দিনানিপাত করতে হবে ।
আপনারা গ্রামীণ ফোন-এর ডিজিটাল দুনিয়ার কথা চিন্তা করে নিশ্চয়ই এখনো শিহরিত হন । প্রতি মিনিট ৭ টাকা, কোন পালস্ সুবিধা নেই অর্থাৎ ১ সেকেন্ড কথা বললেও ৭ টাকার গরদান দিতে হতো । তাই বলে আমরা কিন্তু পিছ পা হইনি কথা বলা থেকে, তবে সংযত থেকেছি মাত্র । কিন্তু সেই দিন এখন নেই ।
দিন বদলে গেছে তবে কিভাবে..... প্রতিদ্বন্দিতা দিয়ে শুরু হয় এই দিনবদলের । বাংলালিংক নতুন ডিজিটাল দুনিয়া নিয়ে এসে কল রেট কমানোর কথা প্রথম চিন্তা করে । প্রতিযোগীতাটা বেশ চমৎকার হলেও বাংলালিংকে বেশ বেগ পেতে হয়েছিল সেদিন । কারন গ্রামীনফোন মানুষের মগজ কিনে নিয়েছিল এই বলে.... নেটওয়ার্ক দেশব্যাপী । কিন্তু প্রতিয়োগীতার ফলে আজ আমরা কিন্তু অনেক সুবিধাই ভোগ করে থাকি । যখন একপক্ষীয় গ্রামীণ ফোনের ডিজিটাল দুনিয়া ছিল তখন আমরা হাতের ভিতরে হাত দিয়ে কচলাতাম এবং ৭,২০০ টাকা দিয়ে সিম কিনতাম এবং পিছনে বসে গালাগালি দিতাম । কিন্তু আজ আর তেমনটি নয়, এখন ডিজিটাল ফোন কোম্পানিগুলো আমাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন সময় আকর্ষনীয় অফার দিয়ে থাকেন । আমরা সান্দনে আমাদের পছন্দমত গ্রহন করে নেই ।
এই কর্পোরেট দুনিয়া এখন অনেক প্রতিষ্ঠান এবং ব্যক্তিচিন্তার মাঝে হরহামেশাই খুজে পাই । ধরুন একটি প্রতিষ্ঠান টাকা জমা রাখার বিপরীতে একটি লাভজনক লভাংশ দেয়ার প্রতিশ্রুতি না দিয়েও একসময় লাভজনক লভাংশ প্রদান করায় আমাদের মত মানুষরা হুমরি খেয়ে পরল । তবে শর্ত বা চিন্তা থাকে যে, এই লভাংশ প্রদানের বিপরীতে তার সাথে সর্বদা সখ্যতা রাখতে হবে এবং প্রয়োজনে সে আপনাকে ব্যবহার করবে । কারন প্রতিষ্ঠানটিতে নিজের অবস্থান ধরে রাখার জন্য ব্যক্তির দরকার । কিন্তু ঐ প্রতিষ্ঠানের লক্ষ্য নিত্য নতুন ব্যক্তির অংশগ্রহণ । আপনাকে যখন বশে নিয়ে গেল তখন তার চিন্তা নতুন ব্যক্তিদের নিয়ে । কর্পোরেট দুনিয়ার লক্ষ্ এবং উদ্দেশ্যই হল, যে একবার বশে এসেছে তার জন্য আর নতুন সুযোগ নয়, নতুনদের আকর্ষন করার জন্য দরকার নতুনদের জন্য সুযোগ । যেখানে ঐ কোম্পনির প্রতিযোগীরা খুবই দূর্বল ।
এখন চিন্তার বিষয় হলোঃ পুরাতন বশে থাকা ব্যক্তিরা কি চুপ থাকবে নাকি নিজেদের অবস্থান ধরে রাখা বা তৈরী করার জন্য জোটবদ্ধ থেকে ঃ হয় পুরাতনদের বেশি সুযোগ দিতে বাধ্য করতে হবে, নতুবা প্রতিযোগী কোম্পানিকে শক্তিশালী করতে হবে, নতুবা নিজেদের প্রচেষ্টায় নতুন কোন লাভজনক পদ্ধতি তৈরী করতে হবে । কখনই এ থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না । মনে রাখতে হবে আপনার হাতে শক্তি কোন অংশেই কম নয় । জোটবদ্ধ লাঠির ভাংগার গল্প নিশ্চয়ই আমরা সর্বদা মনে রাখি । আর নয় কর্পরেট দুনিয়ার শোষন । অধিকার বলে কথা---- আদায় করে নিতে হয় । দূর্বল নয় বুদ্ধিমত্তা দিয়ে শক্তিশালী হবার কোন বিকল্প নয় । কর্পোরেট দুনিয়া হচ্ছে বুদ্ধির দুনিয়া, যেখানে আবেগের অবস্থান নিভু নিভু প্রদীপের আলোর মত দেখা যায় মাত্র, কোন কাজে আসেনা । যারা পোষ্টটি মন দিয়ে পড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সামনের পথ চলা সুন্দর হোক এই শুভ কামনা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×