somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সিংহ নয়, দগ্ধ বিষয়টি নিভানোর জন্য কচ্ছোপ হলেও ক্ষতি নেই যদি কনটিনিউ লক্ষে চলতে পারি ........

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ সকাল । গতদিনের পর্যালোচনা আর নতুন দিনের প্রত্যাশা নিয়েই প্রতিটি প্রভাতের সূচনা হয় । সকল গুরুমুখি শিক্ষার একটি মৌলিক সংলাপ হলো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সারা দিনের কর্মকান্ডের পর্যালোচনা করতে হবে এবং নতুন দিনের শুভ ও ইতিবাচক উদ্দেশ্য নিয়ে চিন্তা করা উচিত ।
গতদিন ছিলো উল্টো রথযাত্রা । ঢাকার মূল প্রান্তে চলেছে জয় জগন্নাথের জয়ধ্বনি । আমি হতভাগা সেখানে শেষ প্রান্তে অংশগ্রহণ করেছি মাত্র আর নিজেকে আংশিক ধ্বিক্কার দিয়েছি । এতগুলো সনদ অর্জন করে নিজের মূলকে নিয়ে ভেবেছি কি ? সহজ সরল উত্তর । এত ভোগবিলাস আর আভিজাত্য রেখে এসব কি আর করা চলে । শিক্ষা বা বাক পটু হয়ে অনেক কথাই বলেছি, স্বগৌরবে একজন অন্য ধর্মের লোককে দেখে তাদের ধর্মানুসারে ছালাম দেই উচ্চস্বরে,জয় যিসু বলি আরো কত কি ? শুধু কন্ঠ আরষ্ট হয় শুধু মাত্র আমার জাতভাইকে দেখে নমস্কার বলতে । একটি বাস্তব ঘটনা হলো, আমার খুব কাছের একজন কলিগ আছে যার নাম উত্তম দেবনাথ । সে সর্বদা স্মার্ট, শিক্ষিতও বলা চলে । তার স্ত্রী খুবই ধার্মীক এবং একমাত্র ছেলেটিও খুব মেধাবী (যদিও বয়স অল্প) । অর্থ সম্পদও কম নয় । পিতা মাতার এখন একমাত্র ছেলে । তাঁকে আমাদের কর্মস্থলের লিফটে বসে আমি নমস্কার দিলাম সে কোন প্রতিউত্তর না দিয়ে বরং একটু লজ্জিতই হলো । আমি অবাক হলাম এবং মুখ ফসকে বলে ফেললাম লজ্জ্বা পেলে নাকি বন্ধু । এটা সামান্য একটি ঘটনার উল্লেখ করলাম মাত্র । আসলে আমাদের সমাজে আমার এমনটাই থাকতে পছন্দ করি । বাবাকে মারলে শিক্ষিত ছেলের তেমন লজ্জ্বা লাগে না ।
ইসকন উক্ত রথযাত্রার মূল আয়োজক । ঢাকাতে এত হিন্দুর সমাগমের পরেও অনেক ভয়ে সমালোচনা করে আবার অনেক এটাকে সহজে মন থেকে মেনে নিতে পারেনা । তবে আমার সার্বিক অংশগ্রহণ করতে না পারলেও গর্ববোধ করি । আশার আলো দেখি । সামনের পথ চলার শক্তি সঞ্চার হয় ।
বেশ কিছু দিন যাবত ইসকন নিয়ে অনেক ঘটনার ঘনঘটার সঞ্জার হয়েছে । আমাদের যে বুড়ো মহোদয়দের নিয়ে অনেক আশা করি তারা আসলে এখন দিকভ্রম রোগে ভুগছেন । আমার মত তরুনরা আত্মমর্জাদার লোভে আর শিক্ষার অহংকারে অধমে পরিনত হয়ে ইজ্জত রক্ষার জন্য ইজ্জত হরনকারীদের নিকট গিয়ে প্রলাপ করছি আর ভিতরে ভিতরে ভাবছি এই বুঝি উজ্জত গেল । কি অদ্ভুত প্রানি আমরা । এতকিছু হতাশার পরেও গতদিনের তরুনদের তেজদ্বীপ্ত মুখগুলো দেখে গর্বে বুক স্বস্তির নিশ্বাস নিল । আমি লেজ গুটিয়ে আংশিক অংশগ্রহণ করে জীবনের মূল শক্তির রসদের খোজে অন্য ব্যক্তির দ্বারস্থ হয়ে রাত ১০টায় বাসায় ফিরেছি । বাসায় নিত্যদিনকার কাজের ফাকে শুধু সংগৃহীত রসদ শুনেই ঘুমাতে গেলাম । রাতের ঘুমটি প্রতিদিনকার মতো হলোনা । কি যেন এক কষ্ট মনের ভিতরে আমাকে দগ্ধ করে চলেছে । এ দগ্ধ বিষয়টি যেন বুড়ো সিংহের মত না হয় এটাই ভয় । আমি সিংহ নয়, দগ্ধ বিষয়টি নিভানোর জন্য কচ্ছোপ হলেও ক্ষতি নেই যদি কনটিনিউ লক্ষে চলতে পারি ........
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×