সে অনেক দিন আগের কথা।
“ব্যক্তিত্ব” তখনো এক অপরিপক্ক ভ্রূণ
কিংবা জমাট বাঁধা কোন অনির্দিষ্ট রক্তপিণ্ড।
গর্ভে পৌঁছানোর পথ অনুদঘাটিত।
তবু গর্ভকে সে খুঁজে ফিরেছে-
যেমনটি মৌমাছি মধুকে।
গর্ভকে সে পায়নি।
লক্ষের করুণ মৃত্যু আর অনভিপ্রেত ভাগ্য
আজ ও কিছু দুঃস্বপ্ন।
তখন “দৃষ্টিভঙ্গি” ছিল কলঙ্কের প্রতিশব্দ।
সে আর ব্যক্তিত্ব সম্পর্কে সহোদর বা সহোদরা।
দৃষ্টিভঙ্গি তখন গত শতকের রঙ্গিন পর্দার খলনায়ক
ভাল-মন্দ তার কাছে উপেক্ষিত, অসংজ্ঞায়িত।
কাম আর ক্ষুধাকে নিবৃত্ত সে করেনি
এ যেন অপ্রাপ্তবয়স্ক কিশোরীর স্তনে
ঝাপিয়ে পড়া কামুক, নরপিচাশ।
এসব অনেক দিন আগের কথা।
তবে,সে ব্যক্তিত্ব আজ অনেক বড়।
সব গর্ভে এখন তার সগৌরব উপস্থিতি।
সে যেন দিগ্বিজয়ী নতুন আলেকজান্ডার।
দৃষ্টিভঙ্গির ব্যাপারটিও তাই।
তার চিবুকে এখন ঘন কেশরাশি,
আর তা বরফশুভ্র।
এই সহোদর বা সহোদরা কোন দেব-দেবী নয়
নয় তারা প্রিয় দেবতা অ্যাপোলোর আশীর্বাদপুষ্ট।
আশীর্বাদ পেলে তারা ঠিক সময়ে গর্জে উঠতো।
তখন সেই ব্যক্তি মানুষটি জন্ম দিতো নতুন পৃথিবীর
আর সেই ব্যক্তি পৃথিবী হতো আরো কালজয়ী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


