পাখিরা কেমন যেন, অন্যরকম।
কষ্টের ছিটে ফোঁটা ও বুঝি নেই।
আচ্ছা, পাখিদের কি মন আছে?
তারা কি সংসার করে?
তাদের লেখা পড়া করতে হয় না?
তারা কি প্রেম করে?
তাদের বাজারে যেতে হয় না?
তারা কি অফিস করে?
আচ্ছা, পাখিরা কি মানুষ?
হেমন্ত, বসন্ত, শীত কিংবা গ্রীষ্ম;
তাতে কি আসে যায় তাদের?
স্বর্গীয় সুখে উড়ছে তো উড়ছেই,
পরম তৃপ্তিতে গাইছে তো গাইছেই,
বিমল আনন্দে নাচছে তো নাচছেই।
আমি যদি পাখি হতাম!
সবাই যদি পাখি হত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


