somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহঃ একজন শব্দ-শ্রমিকের গল্প

১৯ শে জুন, ২০১২ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(আগামী ২১জুন এই মহান কবির ২১তম মৃত্যুবার্ষিকী।কবির প্রতি অকুণ্ঠ ভালোবাসা আর শ্রদ্ধা)



১৯৭৬ সাল। দেশ স্বাধীন হয়েছে মাত্র কয়েক বছর। যুদ্ধের ক্ষত তখনও পুরোপুরি সেরে উঠেনি। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক তথা সামগ্রিক পরিস্থিতি বলতে গেলে বেশ নড়বড়ে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এক ধরনের সুবিধাবাদী গোষ্ঠী দেশের জাতীয় মূল্যবোধ ভূলুণ্ঠিত করার চেষ্টায় মেতে ওঠে। এসব দেখে ২০ বছর বয়সী এক টগবগে তরুণ, নাম রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, “বাতাসে লাশের গন্ধ” নামে একটি কবিতা লিখেন যা পড়ে সবার রক্তে নতুন করে আরও একবার আগুন লাগে। সেই কবিতার লাইন “জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন”, প্রত্যেক দেশপ্রেমিক মানুষের গায়ে আজও কাঁটা দিয়ে যায়।


রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যাঙ্গনের রথী-মহারথীদের একজন। বহুমাত্রার প্রতিভা তার ঝুলিতে জায়গা করে নিলেও তিনি মূলত একজন কবি, একজন শব্দ-শ্রমিক। তার অনেক কবিতার মূল উপজীব্য “দ্রোহ”। প্রগতিশীল চিন্তার অধিকারী এই কবি স্বপ্ন দেখেছেন শোষণমুক্ত একটি সমতার পৃথিবীর। অন্যায়, শোষণ, নিপীড়ন, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন আমৃত্যু। ইশতেহার, নৈশভোজ, কথা ছিলো সুবিনয়, সশস্ত্র বাহিনীর প্রতি, কনসেন্ট্রেশন ক্যাম্প,ঘোষনাঃ১৯৮৪, চিত্রনাট্য ২, পাকস্থলি সহ আরও অনেক কবিতা আছে যেগুলোকে ব্যবচ্ছেদ করলে বোঝা যায় তার ভেতরে জন্ম নেওয়া শোষিত আর বঞ্চিত মানুষের জন্য আর্তনাদ, পুজিবাদের বিরুদ্ধে ঘৃণা, আর ক্ষমতালিপ্সুদের প্রতি আক্রোশ। কবিতার কিছু লাইন উদ্ধৃতি দেওয়া যাক।


#কথা ছিলো, আর্য বা মোঘল নয়, এ-জমিন অনার্যের হবে।
অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের
ধারাবাহিকতা
কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ।
মাতৃভূমি-খন্ডিত দেহের পরে তার থাবা বসিয়েছে
আর্য বণিকের হাত।
(কথা ছিলো সুবিনয়)

#সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিলো-
বুঝি সে-কারণে
ফর ফর করে টেনে ছিঁড়ে নেয়া হলো তার সার্ট।
প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র, বীভৎস।
(কনসেন্ট্রেশন ক্যাম্প)

#তারা সবচেয়ে কম শ্রম দেয়
আর সবচে বেশি সম্পদ ভোগ করে;
তারা সবচে ভালো খাদ্যগুলো খায়
আর সবচে দামি পোশাকগুলো পরে ।
তাদের পুরুষদের শরীর মেদে আবৃত, কদাকার;
তাদের মেয়েদের মুখের ত্বক দেখা যায় না, প্রসাধনে ঢাকা;
তারা আলস্য আর কর্মহীনতায় কাতর, কুৎসিত ।
(ইশতেহার)

প্রেমের কবি হিসেবেও রুদ্র অসামান্য প্রতিভা বিলিয়েছেন। তার রন্ধ্রে রন্ধ্রে প্রেম আর রোমান্টিকতা। মুক্তার মতো ফলিয়েছেন অসংখ্য প্রেমের কবিতা। লিখেছেন-
#এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-
(উল্টো ঘুড়ি)

#তুমি আমার জীবন্ত ক্রাচ-
তোমাকে চাই।
যেদিকে যাই, যেদিক ফিরি
স্মৃতি কিংবা ভবিষ্যতে,
আমার এখন তোমাকে চাই।
(ক্রাচ)


সদা হাস্যোজ্জল এই কবি প্রেমের পাশাপাশি নিজের মধ্যে লালন করেছিলেন সীমাহীন দুঃখবোধ, নিঃসঙ্গতা, শূন্যতা, অভিমান আর অপ্রাপ্তির বেদনা।
#চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো।
(এ কেমন ভ্রান্তি আমার)

#কিছুটাতো চাই-হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না-পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

(অভিমানের খেয়া)

#এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বোসে আছি।
শূন্যতার দিকে চোখ, শূন্যতা চোখের ভেতরেও-
এক গ্লাস অন্ধকার হাতে একা নিয়ে বোসে আছি।
(এক গ্লাস অন্ধকার)

জীবদ্দশায় তার মোট ৭টি কাব্যগ্রন্থ বেরিয়েছিল। তার প্রত্যেকটি কাব্যগ্রন্থই বেশ সফল আর পাঠকপ্রিয়তা পেয়েছে। তাছাড়া মৃত্যুর পর বের হয় আরও কয়েকটি কাব্যগ্রন্থ আর একটি কাব্যনাট্য।

কবিতার পাশাপাশি রুদ্র গদ্যচর্চায়ও হাত পাকিয়েছেন। লিখেছেন নাটিকা, প্রবন্ধ, চিত্রনাট্য এবং ছোটগল্প।তার দুটি ছোটগল্প “ইতর” আর “সোনালি শিশির” বেশ জনপ্রিয়।


গীতিকার হিসেবে রুদ্রের সাফল্য ঈর্ষা করার মতো। তার লেখা “ভালো আছি ভালো থেকো ,আকাশের ঠিকানায় চিঠি লিখো” গানটি হয়তো ৯০ দশকের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গান। অসামান্য শৈল্পিক আবেদন ও উপমানির্ভর এই গানটি আজও প্রত্যেকটি বাঙালি হৃদয়ের নিভৃত গলিতে নূপুরের শব্দের মতো বেজে ওঠে।

ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।

পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তার সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।
তাছাড়া লেখেছেন ১০০ এর বেশি গান।নিজে গান সুরও করতেন।

রুদ্রের জন্ম ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশালে। পৈতৃক নিবাস বাগেরহাটের মংলায়। বেড়ে উঠেন মিঠেখালিতে আর মংলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন। কখনও চাকরির গণ্ডিতে নিজেকে আবদ্ধ করেননি। জীবনে শুধু লিখেই গেলেন। কবিতাকে নিজের মধ্যে পুরোপুরি ধারণ করতে পেরেছিলেন। এক কথায় রুদ্র আপাদমস্তক একজন কবি। সব সময় জিন্সের প্যান্ট আর পাঞ্জাবি পরতেন। আর কাঁধে ঝুলত ব্যাগ। আড্ডা দিতে বেশ পছন্দ করতেন। দেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন কবিতার নেশায়। কবিতা সম্মেলনে ও সাহিত্য আসরগুলোতে স্বরচিত কবিতা পাঠ করেছেন অপার আনন্দে।অন্তিমকালে বিভিন্ন অসুখে ভোগেন। আর এই অবস্থাতেই ১৯৯১ সালের ২১ জুন তিনি মারা যান।

মৃত্যুর ২১ বছর পরেও তার কবিতার স্বকীয়তা মোটেও ম্লান হয়নি। বাংলাদেশের সীমা পেরিয়ে রুদ্র এখন কলকাতার তরুণ-বৃদ্ধ সবার কাছে খুবই জনপ্রিয়। কবি তার এই জনপ্রিয়তা দেখে যেতে পারেননি। মৃত্যু নামের অনিবার্য সত্য সব কিছু থামিয়ে দিল। আজও যখনই প্রতিবাদে কেঁপে ওঠে অসুস্থ গণতন্ত্র তখনই রুদ্র হয়ে ওঠে অব্যর্থ মারণাস্ত্র। আজো প্রেম কিংবা ভালোবাসার শ্রেষ্ঠতম প্রতিশব্দ রুদ্র। যেখানেই দুঃখ নামের কালো ছায়া গ্রাস করে আমাদের আপন আকাশ সেখানেই রুদ্রের প্রিয় স্পর্শ। বাংলার লক্ষ লক্ষ কবিতাপ্রেমী রুদ্রকে তাদের বুকের ভিতর বাঁচিয়ে রেখেছে। রুদ্র বেঁচে আছে। বেঁচে থাকবে আমাদের মাঝে রুদ্র তোমার দারুণ দীপ্তি।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ রাত ৯:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×