একটি রাতের গল্প-
চাঁদকে বঙ্গোপসাগরে ডুবিয়েছি কবে।
পৃথিবীতে জন্ম নেয় কালো এক সূর্য।
সেই রাত্রিকে শলাকায় পুরে নিয়ে
কালো সূর্যের উত্তাপে উবু করে দগ্ধ করি।
দগ্ধ হতে হতে তা আরো কালো আর ঘন হয়।
ঝলসানো রাতকে ধোঁয়া উঠা কাবাব ভেবে
বেশ আহ্লাদে ছিঁড়ে ছিঁড়ে খাই।
রমণী আসে না-
প্রেম হয়ে
অথচ অচরিতার্থ প্রেম আসে-
হন্তারক হয়ে।
অন্ধকারের নীলাভ অপচ্ছায়া
ওষ্ঠ স্পর্শ করে যায় গভীর আবেশে।
মাঝে মাঝে মহামানবেরা দর্শন দিয়ে যান।
করমর্দন করেন শ্লোক হয়ে।
তারপর সারা রাত আমি স্বপ্ন দেখি।
( কতদিন রাতে ঘুমাই না)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


