১) আমি ভেঙ্গে চূর্ণ হয়েছিলাম কংক্রিটের মতো।
শামুক মনে করে আমাকে ঠোকরে খেলো কিছু গাংচিল
আর তখন থেকেই তো আমি সামুদ্রিক পাখি।
(২) অনেক দিন আগে-
নাম না জানা একটি পাখি পুষেছিলাম।
অনেক দিন পরে-
কেউ একজন বলল, ওটা একটা চিল।
(৩) দুঃখগুলো এক একটি বাকবাকুম পায়রা
মনিবের ডানা কাটা সুখের পায়রা;
তাই তারা তো জন্মাবধি উড়তেই শিখেনি।
অতএব, ঘন ঘন ঘুরাঘুরি করে মনের পাড়ায়।
(৪)কষ্টগুলোকে উড়িয়ে দিলাম
সবুজ টিয়ের লাল খামে,
মন হয়ে উড়ে বেড়াক
সবার অজান্তে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


