somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যারিস হামলা, ফেসবুকে পি:পি: বদল ও কিছু কথা

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেসবুকে অনেকেই প্রোফাইল পিকচার বদলে ফেলেছে, আমি নিজেও করেছি। তারপর থেকেই কিছুটা বিব্রত বোধ করছি, কারণ বন্ধু তালিকার বেশ কিছু মানুষ বিষয়টিকে খারাপ করে দেখছে। দোষ কিছুটা আমার আছে, কারণ দুইটি পোস্ট দেখে আমি একটি পোস্ট দিয়েছিলাম। যা অনেকরই খারাপ লেগেছে, কিন্তু আপনি যখন একটি বিষয়কে আগে থেকেই খারাপ বলে ধরে নিবেন তখন সেই বিষয়ের পজেটিভ বা ঠিক বিচার আপনার নজরে আসবে না এটাই সত্য।

আমার ফেসবুক পোস্ট টি
"কিছু মানুষ আসলেই আবাল হয়। প্যারিসের ঘটনায় ফেসবুকে প্রোফাইল বদলে ফেলা নিয়েও মানুষের চুলকানি হয়। আপনার ভালো লাগেনি, ইচ্ছে হয়নি, আপনি করেন নি কিন্তু যারা করেছে তাদের খোঁচানোর কি দরকার।
আর হ্যাঁ, সবাই আবাল কিংবা গাধা নয় যে প্রোফাইল রঙিন করতে এম্ন করেছে।"


অনেকের মতেই ইসলামি রাষ্ট্রগুলোতে যখন নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, ফিলিস্তিনে যখন হাজার হাজার শিশু হত্যা করা হয়েছিল তখন ফেসবুক এবং আমরা(যারা প্রোফাইল বদলে গেলেছি) চুপ ছিলাম কেন? তবে কি মুসলমানরা মানুষ নয়?
হ্যা, মুসলমানরা মানুষ কিন্তু ইহুদিরঅ মানুষ। গাজা/ফিলিস্তিনের ঘটনায় ছবি এডিট করে কভার পিক বদলেছিলাম, হ্যাসট্যাগ ব্যাবহার প্রতিবাদ করেছিলাম। আমি করেছিলাম, অন্যরা কে করেছিল আর কে করেনি সেটা মুখ্য নয়।

আবাল শব্দটি ব্যবহার কারণ
আমার দৃষ্টিকোনে আমি যে কাজটি করেছি তা যে সবার পছন্দ হবে এমনটা স্বপ্নেও ভাবি না, কিন্তু আমার পোস্টে আপনি বিরূপ মনোভাব দেখাবেন বা আপনার পোস্টে যারা এই কাজ করেছে তাদের সেলুলার বা হুজুগে বাঙ্গালি বলবেন এটা কেমন আচরণ। আমার মনে হয়েছে আমি করেছি, আপনার মনে হয়নি করেন নি। কিছু মানুষ যে সর্বদাই নতুন কিছু দেখলে আগে না জেনেই করে তা ঠিক, কিন্তু তাই বলে আমার মতো যারা কাজটি জেনে করেছে তাদের গালি দেবার অধিকার আপনি কই পেলেন?


এবার আসি ইহুদি বা মুসলিম হত্যার বিষয়ে, নরহত্যা শুধু ইসলামেই নয় সকল ধর্মে নিষেধ রয়েছে আর ইসলামে হারাম। তাছাড়া আরও একটি বিষয় সামনে এসে দাড়ায়। সেই বিষয়ে যাবার আগে একটি ঘটনা বলে নেই।
মায়ানমারের রোহিঙা ইস্যুর সময় আমরা বাংলাদেশ তাদের প্রবেসে ঢুকতে বাধা দিয়েছিলাম, কারণ দেখিয়েছিলাম নিরাপত্তার বিষয়। ঠিক কিছুদিন আগে যখন বাংলাদেশের মানুষসহ হাজারও মানুষ সমুদ্রে ভেসেঁ ছিল তখন কেউ তাদের প্রবেসের অনুমুতি দেয়নি, কারণ নিরাপত্তা। মানুষগুলো খাবার-পানির অভাবে, বৈরী আবহাওয়ায় কতোজন মারা গেছে তখন সবাই তাদের কথায় অনড় ছিল। পরে জাতিসংহের অনেক অনুরোধে শেষে কিছু দেশ রাজি হয়েছে। কিন্তু আমরা কষ্টে থাকলেও জোর গলায় কিছু বলতে পারিনি।

আজ পর্যন্ত মুসলিম রাষ্ট্রগুলোতে যতো হত্যা কান্ড বা সন্ত্রাসী উচ্ছেদের নামে মত্যাযঞ্জ হয়েছে তার পিছনে পশ্চিমা দেশগুলো বিভিন্ন কারণ দেখিয়েছে। পাকিস্থান বিশ্বের জঙ্গি রক্ষার দায়িত্ব নিয়েছে, তবে তাদের উপর কেউ হামলা চলালে বা কি বলব? আইএস কে উচ্ছেদের নামে যদি কেউ হামলা করে তবে বলার কি আছে?
আজ পর্যন্ত মসজিদে যতো হামলা হয়েছে তার কয়টি ইহুদি করেছে বলতে পারবেন? সম্প্রতি আমাদের দেশে যে শিয়াদের উপর হামলা হয়েছে তার জন্য কে দায়ী? আজ যদি পুলিশ জঙ্গী হত্যার কথা বলে কাউকে তুলে নিয়ে যায় তবে তিনি যে নির্দোষ তা প্রমাণেই হয়তো বেশ কয়েক মাস বা বছর লেগে যাবে। আর এই যে আইএস নানা দেশে ইসলাম রক্ষার নামে পুরানো স্থাপনা ও ইহুদিকে হত্যা করে চলেছে তাদের কে ইসলাম রক্ষার দায়িত্ব দিয়েছে।
আমাদের মনে রাখা উচিৎ, মহানবী স: এর যুগে অনেক বেশী ইহুদি ছিল। তাদের মাঝে থেকেই তিনি ইসলামকে প্রচার করেছেন, প্রচার করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। মিশরের পিরামিডগুলো তো সেই আমলেও ছিল, তবে আজ কোন ইসলাম রক্ষায় সেই স্থাপনার উপর হামলা হচ্ছে?

কিছু কিছু মুসলিম ভাই-বোন আছে, যারা মনে করে মুসলিম ছাড়া কারো সাথে ভালো সম্পর্ক রাখা উচিৎ নয়। জানি না তারা এমন আদেশ বা সুন্নতের দলিল পেয়েছে। ভাইরে ইসলামের ইতিহাস পড়ে দেখেন, মহানবী স: তাঁর দুদ্ধমাতা আমিনার জন্য গায়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন। ইসলামের তৎকালীন বড় শত্রু আবু জেহেল নবী স: এর আত্বীয় ছিলেন, তিনি কিন্তু ইসলামের প্রকাশ্য শত্রু ছিলেন, কই তাকে তো ব্লগারদের মতো হত্যা করা হয়নি।

ইসলাম ইহুদিদের কাজে কলঙ্কিত হয় না, হয় আমাদের মতো মুসলিমের বিতর্কে। আজ যখন কোন ইসলাম বিমুখ ব্লগার হত্যা হয় আমরা মনে মনে খুশি হয়, কিন্তু সেই লোকটি বা তার দল একা যে কাজটি করে যাচ্ছে তা আমরা দেশের এতো মুসলিম কেন মানব। ব্লগ কোন আসমানী কিতাব নয়, আপনারা আল-কুরআন পড়ুন। আল্লাহ নিজেই বলেছেন, 'আল-কুরআন একটি পুর্নাঙ্গ কিতাব। যার মাঝহে সকল সমস্যার সমাধান আছে।' তবে কেন এক হুজুরের কথায় কাউকে কুপিয়ে চলে যাবেন? সেই হুজুর কি কখনো কোন হাদিস বা আসমানী বার্তা দেখিয়েছে?
বর্তমানে মুসলমানদের মাঝে ইসলামী আলাপ করার সময় কই, ইহলোকের কতো কাজ, কতো ব্যাস্ততা।সবাই আল-কুরআনকে তুলে রেখে ১০-২০টাকার জিহাদি বই পড়ে হত্যার সমর্থন করছে।

আল্লাহ তার পৃথিবীতে যাকে বিচরন করার ক্ষমতা দিয়েছেন তাকে হত্যা করার কথা কই পেলেন।
আমি ব্যাক্তিগত ভাবে কোন হত্যার পক্ষেই নয়, সেটা ইহুদি হোক বা মুসলমান। তারপরও যারা ইসলাম রক্ষার নামে হত্যা করে জান্নাত পাবার আশায় আছেন, তাদের হত্যার পরই আত্বসমর্পন করা উচিৎ। কারণ হয়তো সেই হত্যায় আপনার সওয়াব হয়েছে কিন্তু হত্যা মামলায় আপনারই যে মুসলিম ভাইটিকে জেলে নিয়ে টর্চার করা হচ্ছে, তাট কষ্ট ও তার পরিবারের কষ্টে যে পাপ করে চলেছেছ তার দায় নিবে কে?
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×