দেশে এমন অনেক কিছুই ঘটে বা ঘটে আসছে যা ভালো নয়, তেমনই একটি বিষয় এবার ১৪ই ফেব্রুয়ারীতে ভালোবাসা দিবসে প্রকাশ্যে চুমুর ডাক। বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে এবং সামাজিক মাধ্যম ফেসবুক এখনও সরব। আর সেই সরবে যোগ হয়েছে তসলিমার "সময় এখন প্রকাশ্যে সেক্স করার" শিরোনামের একটি লেখা।
কথা হচ্ছে আমরা বাঙালি জাতি আসলেই অনুকরণপ্রিয় এক জাতি, নিজস্ব সত্ত্বা বলতে কী বাকি আছে আমি তা নিয়ে চিন্তিত। শাড়ি প্রিয় ও শাড়িতে খোলা চুলে রমণী এখন স্খুব কমই আছে, 'ত্রিপিচ' দখল করেছিল এই ধারনা, এখন আবার সেই ধারনাকে 'টু-পিচ' ও মডার্ন জামা দখল করে নিয়েছে। সবচেয়ে বড় কথা কি জানেন, এসব নিয়ে কথা বললেই নাম ছাড়াই 'খ্যাত' নামে পরিচিত হতে পারেন।
সময়ের সাথে সমাজ বদলাবে সেটা ঠিক, কিন্তু অতিহ্য নয়। আজ খুব কমই যৌথ পরিবার আছে, কিছুটা বাঘের মতো। মা প্রিয় এই জাতি আজ মা দিবস ঘটা করে পালন করে, আমার তাতে ভয় নেই কিন্তু যে হারে বৃদ্ধালয় গড়ে উঠছে তাতে আগামী ২০ বছর পরে কতো জন শিশু দাদা-দাদির কোলে শুয়ে গল্প শুনবে আর কতো জনের মাথায় হাত বুলিয়ে কেউ থাকবে তাই ভাবনার বিষয়। ভালোবাসার মতো বিষয়গুলো দেশ সৃষ্টির আগেও ছিল আর এখনও আছে। শুধু বদলে গেছে কিছু নিয়ম, সব যুবকের মতো আমিও চিন্তিত আসলেই ক্তোজন যুবক সতী স্ত্রী পাবে আর কতোজন নারী তারা স্বামী কে নিয়ে বড়াই করতে পারবে। তার চেয়েও বেশী চিন্তিত আগামীতে যখন সন্তানের বাবা হব তখন তাকে আসলেই কি মানুষ বানাতে পারব না তারাও ডিজিটাল মানুষ হবে। আজ কিছু মানুষ দেশে প্রকাশ্যে চুমুর কথা বলছে, আমাদের সুশীল সমাজ চুপ আছে, আবার তাদেরও কেউ কেউ হ্যাঁ মিলিয়েছেন। তসলিমার মতো লোকেরা 'সময় এখন প্রকাশ্যে সেক্স করার' কথা বলছে। তবে বর্তমান আসলেই কিছুটা তাই, শহীদ মিনার, পার্ক থেকে শুরু করে দেশের আনাচে কানাচে অনেক জায়গায়ই প্রকাশে ছেলে-মেয়েরা নোংরামি করছে। বিশেষ দিবসে তো কোন কথাই নেই, সতীত্ব হারাবে বহু ছেলে-মেয়ে, হোক না সেটা ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস, বিজয় দিবস বা ঈদ/পূজা।
খুব অবাক লেগেছে, যখন এই ইভেন্টের মালিক সাম্মি ও আজাদের মতোই আরও অনেকে ভাবেন আসলেই দেশে এমন কাজ হওয়া উচিত। কারণ হিসাবে তারা এই দিবসে পুলিশি হয়রানিকেও টেনেছে, আমি মানি আমাদের পুলিশ এমন হয়রানি করেই। শুধু হয়রানি না, পুলিশের নামে নানা অভিযোগ আছে। কিন্তু এই পুলিশ কারা, হয়তো আপনার আমারই পরিবারের কেউ। এখানে যাদের পরিবারের সদস্য পুলিশে আছে তারা কি কেউ কখনো তাদের অনিয়ম করতে না করেছি?
তারপরও আশা রাখি, একদিন দেশ বদলাবে, আর সেটা এই সমাজের কিছু পাগলেরই হাত ধরে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



