১৭ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কাল অনলাইন মিডিয়ায় দিনের বড় একটা অংশই ছিল হাসিনার কান্না নিয়ে। সাধারণত কোন দলই অন্য দলের প্রসংশা করতে চায় না, তাতে সমস্যা নেই কিন্তু কেন মিথ্যে দুর্নাম করে জানার অনেক ইচ্ছে রইল।
মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমার প্রশ্ন
০১
আপনি জিয়াউর রহমানকে বরাবর সৈরাচারী বলেন কিন্তু কী কারণে আপনার পিতা শেখ মুজিব দেশের আইন তুলে বাকশাল চালু করেছিলেন তার কোন যুক্তি দেননি?
০২
জিয়া নাকি আওয়ামীলীগের নাম মুছে ফেলার চেষ্টা করেছিলেন? অথচ তার সৈরাচারী আমলেই আপনার নির্বাসিত জীবনের ইতি হয়েছে, আপনি দেশে এসে আপনার দলকে এক করেছেন। তারপরও আপনার এমন মনে হয় কেন?
০৩
যুগ্ধকালীন সময়ে জিয়ার ভূমিকা ও তার স্বাধীনতা ঘোষনা নিয়ে আপনার অনেক কথাই বলেছেন, কিন্তু আপনার পিতা কেন স্বাধীনতার ঘোষনা পত্রে সই করেননি জানতে পারি?
০৪
তাজউদ্দীন কণ্যা তার বইয়ে লিখেছে, পাকিস্থান সরকার তার বিরুদ্ধে দেশদ্রোহীতার বিচার করতে পারে, তাই তিনি স্বাধীনতার ঘোষনা পত্রে সই করেননি। তবে দেশ স্বাধীনের চিন্তা বা স্বাধীন হবে এমনটা কী তিনি কখোনোই চেয়েছিলেন?
০৫
বিভিন্ন কারণে আপনি আপনার পিতার সমাধীতে ফুল দিতে যান, অথচ কখনোই জাতীয় চার নেতার মাজারে ফুল দিতে গেলেন না কেন?
০৬
জিয়া অবৈধভাবে ক্ষমতা গ্রহণে তাকে নানাভাবে হেয় করেন, অথচ এরসাদের সাথে জোট করে ঠিকই সরকার চালাচ্ছেন। এর কারণ কী?
০৭
জামায়াত নিয়ে এতো লাফালাফি অথচ দেখলাম পাবনায় একসাথে জামায়াতের শতাধিক কর্মী আওয়ামীলীগে যোগ দিল। দলই কী সব না মনস্ত্তের কিছু ব্যাপার আছে?
*এখন খালেদা-জিয়া বা জামায়াতকে নিয়ে তেমন কিছু মিডিয়ায় নেই, তাই লিখতে পারলাম না। লেখা পড়ে কেউ আমাকে জামায়াত বা বিএনপি কর্মী আখ্যায়িত না করলেই খুসী হব, আমি বাঙ্গালী থাকতেই ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


