প্রথমেই সরকারকে ধন্যবাদ দেশের অভ্যন্তরীন রুটে বিমান চলাচল চালু করার জন্য।
দেশের অভ্যন্তরীণে বিমান চলাচল চালুর জন্য সরকার মিশর থেকে দুইটি বিমান কিনেছেন,মেঘদূত ও ময়ুরপঙ্খী। ভালো কথা, কিন্তু মানের দিক থেকে কীরকম?
ময়ূরপঙ্খী ঢাকা থেকে চট্টগ্রাম যাবার জন্য যখন তৈরী তখনই তার ইন্জিন বন্ধ হয়ে গেল! অবশ্য যাত্রীরা এ নিয়ে খুশিই, কারণ ইন্জিনটি আকাশে উড়ার পর বন্ধ হলে হয়তো এটা বাংলাদেশের ঘটা সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হতে পারত।
কথা হলো, বিমান গুলো নতুনতো? না সরকার আমাদের টাকায় মিশর থেকে তাদের অব্যবহৃত বিমান গুলো চড়া দামে কিনে এনেছে?
যদি তাই না হয় তবে বিমান প্রশাসন চুপ কেন? সপ্তাহ হয়নি রাজশাহীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার, সেটাও কী নিম্ন মানের প্লেন কেনার ফল?
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




