১৩/০৪/২০১৪
"আজকের বাকের ভাই" নিক নিয়ে "সামু"তে যোগ দেই। যোগ দেবার আগে সামুতে অন্য আরেকটি নিকে ছিলাম বছর কয়েক, তখন কিছুটা অনিয়মিত ছিলাম। তবে নতুন নিকটি নিয়ে যোগ দেবার পর কিছুটা নিয়মিতই আছি, আর থাকব বলেই আশা রাখি।
সামুতে আমার প্রথম পোস্ট
৭ বছরে বিএনপির প্রথম সফল লংমার্চ
পোস্ট টি লেখা পর্যন্ত ব্লগটি ১৩৩৭৭ বার দেখা হয়েছে (পোস্ট ৭৭টি)। এক বছরে পরিচিত হয়েছি নানা ব্লগারদের সাথে। হারিয়ে যেতে দেখেছি অনেক ভালো ব্লগারকে। তাদের মাঝে "আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম" কে খুব মিস করি। "আমি ইহতিব" আপু, "আরজু পনি" আপু, "ড: রমিত" সহ আরো অনেক ব্লগারদের সাথে পরিচিত হয়েছি। সে হিসাবে গত একবছরে সামু থেকে পেয়েছি অনেক কিছুই, জেনেছি অনেক অনেক বেশী।
আমার লেখা পোস্টগুলোতে নতুন হিসাবে সাড়াও পেয়েছি অনেক। তবে বেশ কিছু পোস্টে হতাশ হয়েছি, সেটা আমার লেখনি শক্তি ভাল নয় বলেই হয়তো। আখনো কোন লেখার শিরোনাম নির্বাচনে দ্বিধায় ভুগি। আর সবচেয়ে বড় সমস্যা আমি কখনোই কোন লেখার খসড়া করিনা, হঠাৎ চিন্তায় মাথায যা আসে তাই লিখে ফেলি। আর এজন্য সাহায্য নিয়েছি গুগলের।
আমার লেখা যে পোস্টগুলো আমায় হতাশ করেছে।
আসুন পথ শিশুদের পাশে দাড়াই
আসুন চটিমুক্ত অনলাইন ও "মা" শব্দটিকে চটিমুক্ত করতে এক হই
"RAY"এর তিন বছর ও আমার পাওয়া
বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী স্যার ফজলুর রহমান খান এর জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্বরণ করছি।
এই পোস্টটি নিয়ে আমার আশা ছিল অনেক, তবে শেষে কিছুই হয়নি। সামুর মডারেটর থেকে কোন ব্লগারও মনে হয় জানতে চাননি আমাদের মহান এই নায়ক কে।
আমার লেখা সর্বশেষ পোস্ট টি ছিল স্যার ড: শাহজাহান তপনকে নিয়ে। স্যারকে নিয়ে লেখা পোস্ট টিতে সাড়া পেয়েছি, কিন্তু আমাদের ব্লগাররা মনে হয় কোন পোস্টে মতামত জানাতে একটু বেশী কার্পন্য করেন।
[link|http://beta.somewhereinblog.net/blog/AANaser/30029086|চলে গেলেন "ড. শাহজাহান তপন"||তার আত্মার মাগফিরাত কামনা করি
ফেসবুক পেজে আমি
আজকের বাকের ভাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




