somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেদিন কোন বস্ত্রহরণের ঘটনা ঘটেনি-ঢাকা পুলিশ সুপার

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নববর্ষ-১৪২২,
যে দিন পুর্বের সকল দু:খ কষ্ট ভুলে, আবার নতুন প্রত্যয়ে বাচার জন্য স্বপ্ন দেখিছিলাম আমরা, ঠিক সেদিনই ইতিহাসের আরেক দু:খজনক ঘটনা ঘটে গেল। ৭১এর বীরাঙ্গনাদের কষ্ট আজও মুছে যায়নি, তার সাথে যোগ হলো আরো কিছু কষ্ট। ভেবেছিলাম ঘটনার বিচার হবে, না হলেও কারো বিচার হবে। হয়তো সে আশাও পুর্ণ হবে না।

৭১ টিভির সংবাদে দেখলাম, আমাদের ঢাকা পুলিশ সুপার বলছেন, 'সেদিন কোন বস্ত্র হরণের ঘটনা ঘটেনি। পুলিশ এর প্রমাণ কোন সিসি ফুটেজে পায়নি। কারো কাছে থাকলে তা দিয়ে আমাদের দিয়ে সাহায্য করুন।' এটা ভালো কথা তিনি আমাদের কাছে সাহায্য চেয়েছেন, আমাদেরও উচিত তাদের জন্য কিছু করা। কিন্তু তার বলার মাঝে যে স্বস্তি দেখলাম তাতে আমার ভয় হলো, কারণ আসলেই যদি নারী বিবস্ত্র করার প্রমাণ না পাওয়া যায় তবে কাউকে বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে না।

ঢাবির প্রশাসনের বলতে দেখলাম, 'ঘটনার কথা আমরাও শুনেছি। যদি বাস্তবেই কোন ঘটনা ঘটে থাকে তবে দোষীদের বিচারের আওতায় আনা হবে।'
বাহ, এই না বিস্বাস। যদি ঘটে থাকে তবে...........। তবে আসেলেই কী কিছু হবে?

আপনাদের কী মনে আছে, ভারতে এক মেডিকেল ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ করা হয়েছিল। আমি বলব সে মেয়েটির ভাগ্য আমাদের মেয়েদের চেয়ে ভাল। কারণ সেদিন তাকে সাহায্যের জন্য একমাত্র পুরুষটিকে ধর্ষণকারীরা বেধে রেখেছিল, পাশে কেউ ছিল না। মেয়েটি ভুল করে খালি বাসে উঠেছিল, কিন্তু আমাদের বোনেরা!
তারা নববর্ষকে উৎযাপন করতে, শাড়ী পড়ে, সুন্দর মনে গিয়েছিল। ভেবেছিল হাজার বাঙ্গালী একসাথে নববর্ষের আনন্দ ভাগ করে নিবে। কিন্তু এরপর সেই মেয়েটি আর কোনদিন নববর্ষ পালনে কোথাও বের হবে না। শুধু সেই মেয়েটি নয়, কতো মেয়ে যে এই দিনে নিজেকে ঘরে আটকে নিবে তা এখনো অজানা।
যে বাঙ্গালী ও যে সভ্যতার জন্য এতো কিছু, ভাবতে পারেন তাদের সামনেই ঘটে গেল এমন ঘটনা। আসুন মেনেই নেই প্রতিটি দলে ৫০ জন করে ছিল, কিন্তু টিএসসিতে সেদিন পা ফেলার জায়গা ছিল না। সে হিসাবে তারা ছাড়াও আরো লাখো মানুষ ছিল, তারা কী কারণে এগিয়ে আসলনা তা ভেবে পেলাম না। চোখের সামনে একটি মেয়ের শরীরে যে যেখানে হাত দিয়ে মজা নিচ্ছে আর অন্যরা চেয়ে দেখল!
মানবতা কী এর চেয়ে আরও নিচে যেতে পারে?

কিছু মানুষ সর্বদা সবকিছুতেই মৌলবাদ খুজে ফিরে, কিন্তু আমি বলব, দেশের মৌলবাদীরা আজ পর্যন্ত যা করতে পারেনি এবার তাই ঘটে গেল। আমাদের নারীরা হয়তো নববর্ষ পালনে আড় ভিড় জমাবে না।

একবার ভেবে দেখেছেন, কিছু নারী যাদের সবাই ঘিরে ধরে শকুনের মতো ঘাবলে খাচ্ছে। তার শরীরে দাগ পড়লে হয়তো তা বৈশাখ পরুবার আগেই চলে যাবে, কিন্তু মনের মাঝের যে অংশটুকু খাবলে ক্ষতবিক্ষত করেছে হায়নারা তার কি হবে। এই মেয়েটি মা হবে, নানী বা দাদী হবে তবুও কি সেই ক্ষত মুছে যাবে?

দেখলাম একটি মেয়েকে রিক্সা থেকে নামিয়ে নেওয়া হলো, পাশে তার অবিভাবক, ভাবতে পারেন, সেই বাবার কথা? এখবার শুধু তার জায়গায় নিজেকে বসিয়ে ঘটনা মনে করবার চেষ্ট করুনতো........। আর কি কোন পিতা তার মেয়েকে বাঙ্গালী দেখাতে কোন উৎসবে নিয়ে যাবে?

জনাব, পুলিশ সুপার
আমরাও চাই যেন সেদিন কোন নারীর বস্ত্র হরণের ঘটনার সত্যতা না মিলে। কারণ যে নারীর সসাথে ঘটেছে, তিনি যে কি অবস্থার মাঝে আছেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে ফুটেজে যাদের শকুন বা হায়নার মতো নারীদের উপর নির্যাতন চালাতে দেখলাম, তাদের বিচার হবেতো?
দয়া করে বলবেন না তারা ঢাকার বাইরের, ঢাবির নয়। হতে পারে সবাই ঢাবির নয়, তবে ঢাবির ছাত্রছাড়া এমন ঘটনা কেউ ঘটানোর সাহস রাখে না। বিচারের জন্য এতো মানুষের কথা না শুনে একবার আপনার মেয়েকে সেদিনের জায়গার কল্পনা করুন, দেখবেন আসমাীরা ৪৮ঘন্টার আগেই হাজতে।

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×